Monday, May 4, 2026

Kolkata: পুরুষ সঙ্গীকে বিয়ে করলেন ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়

Date:

Share post:

মালাবদল করে সাতপাকে বাঁধা পড়লেন ফ্যাশন ডিজাইনার (Fashion designer) অভিষেক রায় (Abhishek Roy)।  বহু দিনের বন্ধু প্রিয় সঙ্গী চৈতন্য শর্মাকেই (Chaitanya Sharma) জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তিনি।  রবিবাসরীয় বিবাহ-আসরে উপস্থিত ছিলেন অভিষেক ও চৈতন্যের ঘনিষ্ঠরা। মহানগরের বুকে সমকামী বিয়ে নিয়ে শুরু হয়েছে জল্পনা – আলোচনা।

ফ্যাশন ডিজাইনার অভিষেক বিনোদন জগতের পরিচিত মুখ। গুরুগ্রামের বাসিন্দা চৈতন্য কাজ করেন ডিজিটাল মার্কেটিং নিয়ে। তারা দুজন দুজনকে বিয়ে করলেন ধর্মীয় রীতি মেনে। কিন্তু আইনত স্বীকৃতি পেলেন কি? সমকামী বিয়ে এখনও দেশে আইনসম্মত নয়। ভালোবাসায় স্ত্রী বা পুরুষ কোনও ভেদ থাকে না। কিন্তু একটা সময় ছিল কোন সমকামীতাকে অপরাধ বলে মানা হত। ২০১৮ সালে ৩৭৭ ধারা অপরাধ তকমামুক্ত হয়। কিন্তু সমাজে এমন ঘটনা এখনও বিরল। দুই বর মালা বদল করছেন একে অন্যের সঙ্গে, এই দৃশ্য নিঃসন্দেহে সাহস জোগাবে বাকিদের মনে করছেন নিমন্ত্রিত অনেকেই। বিয়েবাড়িতে দেখা যায় নৃত্যশিল্পী তনুশ্রী শঙ্কর ও কন্যা শ্রীনন্দা শঙ্করকে। ছিলেন ফ্যাশন ডিজাইনার দেব আর নীলও।

আরও পড়ুন- তথাকথিত বামপন্থী বিজ্ঞদের জন্য শেষযাত্রাতেও স্বস্তি পেলেন না তরুণ মজুমদার

 

 

Related articles

আইপিএলে নয়া মাইলস্টোন, নারিনকে নিয়ে মনের কথা লিখলেন শাহরুখ

বয়স একটা সংখ্যা মাত্র, চলতি আইপিএলে সেটা আরও একবার প্রমাণ করছেন সুনীল নারিন(Sunil Narine)। নাইটদের তিনটি ম্যাচে জয়ের...

ভোট গণনার মধ্যেই জেলায় জেলায় তৃণমূল কার্যালয়ে হামলা, কাঠগড়ায় বিজেপি

নির্বাচনের ফল এখনও প্রকাশ পায়নি। তার আগে কয়েকটি আসনের এগিয়ে থাকার খবর আসতেই তাণ্ডব শুরু বিজেপির (BJP)। জেলায়...

বাংলায় ভোট পরবর্তী অশান্তি রোধে কেন্দ্রীয় বাহিনী: দ্রুত শুনানির আর্জি খারিজ শীর্ষ আদালতের

ভোটের ফল ঘোষণার পরেও কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন রাখতে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। সোমবার সেই মামলার দ্রুত...

আগামী ৬ মাস রাজ্যে থাকবে সিএপিএফ, কোথায় কত জওয়ান বিজ্ঞপ্তি প্রকাশ কমিশনের

রাজ্যের ভোট গণনার দিনেই নির্বাচন পরবর্তী অশান্তির আশঙ্কায় আগামী ৬ মাস রাজ্যে সিএপিএফ (CAPF) মোতায়েনের বিজ্ঞপ্তি জারি করল...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
5 জয়ী
বিজেপি
12 জয়ী
কংগ্রেস
0 জয়ী
বামফ্রন্ট
0 জয়ী
আই এস এফ
0 জয়ী
অন্যান্য
0 জয়ী