Friday, June 26, 2026

CBSE Result 2022: জুলাইয়ের শেষেই প্রকাশিত হবে সিবিএসই দশম-দ্বাদশের ফল

Date:

Share post:

নির্ধারিত সময়েই প্রকাশিত হবে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই-র (CBSE) দশম এবং দ্বাদশ শ্রেণির ফল। সিবিএসই-র এক উচ্চপদস্থ আধিকারিক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন পড়ুয়াদের উত্তরপত্রের মূল্যায়ণ চলছে। জুলাই মাসের শেষেই সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষার ফল বেরনোর সম্ভাবনা রয়েছে। এ বছর ৩৪ লক্ষের বেশি পড়ুয়া সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষা দিয়েছে।

cbse.gov.in or cbseresults.nic.in.-এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার্থীরা নিজেদের ফল জানতে পারবেন। ,করোনা অতিমারির জেরে দু’বছর অনলাইনে পরীক্ষা হয়েছিল। তবে এবার অফলাইনেই পরীক্ষা হয়েছিল। দুটি টার্মে ভাগ করে দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা নেওয়া। প্রথম টার্মে অর্থাৎ term1এ অক্টেজটিভ টাইপ প্রশ্ন ছিল। ৪০ নম্বরের পরীক্ষার সময় ছিল ৯০ মিনিট। প্রথম টার্মের পরীক্ষা নেওয়া হয় ২০২১ সালের ডিসেম্বর মাসে।

দ্বিতীয় টার্ম বা term 2 পরীক্ষাটি হয় ২৬ এপ্রিল থেকে ২৪ মে পর্যন্ত। পরীক্ষা হয়েছিল সাবজেক্টিভ প্রশ্নের উপরে। এবার দু’টি পরীক্ষার ফল একত্রে প্রকাশ করা হবে। তবে দশম শ্রেণির প্রথম টার্ম পরীক্ষার ফল আগেই স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছিল। দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে তা হয়নি। জুলাই মাসে দু’টি টার্মের ফল একসঙ্গে প্রকাশিত হবে বলে জানিয়েছে সিবিএসই।

উল্লেখ্য সিবিএসই-র ফলাফল প্রকাশের পরেই কলেজে ভর্তির প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন পড়ুয়ারা। ইতিমধ্যেই কলেজে ভর্তির কলেজ-বিশ্ববিদ্যালয়ে (College University) ভর্তির বিধি (Admission) ও নির্ঘণ্ট ঘোষণা করেছে সরকার (West Bengal Governmnet)। স্নাতক স্তরে ১৮ জুলাই থেকে অনলাইনে ভর্তির আবেদন। স্নাতকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ভর্তির প্রক্রিয়া। স্নাতকোত্তরে ভর্তির আবেদন শুরু ১ সেপ্টেম্বর।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর বাড়িতে পাঁচিল টপকে ঢুকে পড়ার ঘটনায় সিট গঠন রাজ্যের, অ্যালুমিনিয়াম দিয়ে ঘেরা হচ্ছে বাড়ি

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...