Wednesday, February 4, 2026

এখনও বামফ্রন্টের ভরসার নাম ৮৩-র বিমান বসু

Date:

Share post:

বয়সজনিত কারণে বিগত রাজ্য ও কেন্দ্রীয় সম্মেলনে সিপিআইএমের (CPIM) সব কমিটি ও পদ থেকে অব্যহতি নিয়েছেন। কিন্তু চেয়ারম্যান হিসেবে দলমত নির্বিশেষে এখনও বামফ্রন্টের (Left Front) পছন্দ সেই বিমান বসু (Biman Basu)। যদিও প্রথম থেকেই ৮৩ বছর বয়সী বর্ষীয়ান এই রাজনীতিবিদ রাজি ছিলেন না পদ সামলাতে। সূত্রের খবর, গোড়া থেকেই বামফ্রন্টের চেয়ারম্যান হিসেবে বিমান বসুকে রাখার কথা জানিয়েছিল সিপিআইএম ও শরিক দলগুলি। দুদিনের রাজ্য কমিটির বৈঠকে বিমান বসুকে চেয়ারম্যান করা নিয়ে সর্বসম্মত হয়েছে সিপিআইএম। পরিস্থিতি বিবেচনা করে শেষপর্যন্ত রাজি করানো সম্ভব হয়েছে অশীতিপর বিমানকে।

এদিকে মঙ্গলবার থেকে দুদিন ব্যাপী সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন। যার জেরে পুরসভা ভোটে বিজেপির থেকে শতাংশের হিসেবে খানিকটা এগিয়ে নির্বাচনী ময়দানে নামতে চলেছে তাঁরা। জেলাভিত্তিক কর্মসূচি নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয় বলে আলিমুদ্দিন সূত্রে খবর।

জাতীয় রাজনীতিতেও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সিপিআইএম বৃহত্তর আন্দোলনে নামতে চলেছে। মোদি সরকারের জাতীয় শিক্ষা নীতি, অগ্নিপথ, রান্নার গ্যাস ও পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে আন্দোলনে নামবে বামেরা। বৈঠক থেকে উঠে এসেছে কেন্দ্র সরকারের স্বৈরাচারি দমন-পীড়ন নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার কথাও।


spot_img

Related articles

সুইসাইড নোটে মা-বাবার কাছে ক্ষমা প্রার্থনা, মধ্যরাতে দশতলা থেকে ঝাঁপ ৩ বোনের

যত দিন যাচ্ছে ততই অনলাইন গেমের (Online Game Addiction) প্রতি আসক্তি বাড়ছে তরুণ প্রজন্মের। ঝোঁকের বশে ঠিক ভুল...

রাজধানীতে নজিরবিহীন দৃশ্য, সুপ্রিম কোর্টে পৌঁছলেন বাংলার মুখ্যমন্ত্রী

ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে দেশ। SIR বিরোধিতায় এবার দেশের শীর্ষ আদালতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

কলকাতা বইমেলায় রেকর্ড বিক্রি, আগামী বছরের প্রস্তুতি শুরু গিল্ডের 

শেষ হয়েছে ৪৯ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা (49 International Kolkata Book Fair)। বই উৎসবের শেষ দিনেও ছিল পুস্তকপ্রেমীদের...

বাড়ল তাপমাত্রা, শনিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা রাজ্যে 

বুধের সকালে সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা। হাওয়া অফিসের (Weather Department) পূর্বাভাস ছিল আগামী দু থেকে তিন দিন উষ্ণতার...