Wednesday, June 3, 2026

Scrub Typhus: মহানগরীর বুকে এবার স্ক্রাব টাইফাসের আতঙ্ক ! 

Date:

Share post:

শহরের বুকে একের পর এক রোগের দৌরাত্ম্য। করোনার বাড়বাড়ন্ত কালে দোসর হয়েছে অ্যাসিড পোকা । নাইরোবি ফ্লাইয়ের (Naurobi Fly) সঙ্গেই ফিরল আরও এক নাম ফিরল স্ক্রাব টাইফাস (Scrub Typhus), শহরের বুকে ছড়াচ্ছে আতঙ্ক ।

Scrub typhus

শহর কলকাতায় স্ক্রাব টাইফাসে (Scrub Typhus) বেশ কয়েকজন আক্রান্ত হয়েছে। আগে থেকে সতর্ক না হলে করোনা কালে বিপদ বাড়তে পারে বলছেন বিশেষজ্ঞরা। স্ক্রাব টাইফাস নামের সৃষ্টি হয়েছে গ্রিক শব্দ Typhus থেকে যার অর্থ হল ধোঁয়াটে বা অস্পষ্ট। ট্রম্বিকিউলিড মাইটস বা টিকের (Tick) মতো পরজীবী মাকড়ের কামড় থেকে এই এই রোগের জীবানু ছড়ায়। ট্রম্বিকিউলিড মাইটস বা টিকের আকার ০.২ মিলিমিটার থেকে ০.৪ মিলিমিটার পর্যন্ত হয়। স্ক্রাব টাইফাস (Scrub Typhus) আসলে একটি ব্যাকটেরিয়াঘটিত রোগ। ইতিমধ্যেই শহরের আনাচে-কানাচে ছড়িয়ে পড়েছে এই ব্যাকটেরিয়া। পার্ক সার্কাসের (Park Circus) শিশু হাসপাতালে গত ৩ সপ্তাহে ১০ জন ভর্তি হয়েছেন। যোধপুর পার্কের এক শিশুও স্ক্রাব টাইফাসে আক্রান্ত। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে সূত্রের খবর। অনেকেই এই রোগ সম্পর্কে অবগত নন তাই বিশেষজ্ঞরা বলছেন লক্ষণ দেখতে পেলে ডাক্তারি পরামর্শ নেয়া জরুরি। ডেঙ্গি আর স্ক্রাব টাইফাসের লক্ষণগুলি অনেকটা একই রকম। শরীরে জীবাণু সংক্রমিত হওয়ার প্রায় ১-২ সপ্তাহ পর শীত শীত ভাব, কাঁপুনি-সহ আকস্মিক জ্বর, মাথা ব্যথার মতো উপসর্গ দেখা দেয়। এই উপসর্গগুলি দেখা দেওয়ার ৩ থেকে ৫ দিন পরে শরীরের বিভিন্ন অংশে ফুসকুড়ি দেখা দেয়।স্ক্রাব টাইফাসের আক্রমণ নিয়ে সতর্ক স্বাস্থ্য দফতর। বাড়তি আইজিএম (IGM) কিট কেনার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর (West Bengal Health Department)। রাজ্যের ৪৪টি সরকারি হাসপাতালের ল্যাবে বাড়তি কিট পাঠানর কথাও বলা হয়েছে।


Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...