Friday, May 8, 2026

চলন্ত ট্রেনে আচমকা বগি খুলে বিপত্তি! অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

Date:

Share post:

লোকাল ট্রেনে বড়সড় বিপত্তি। আচমকাই চলন্ত ট্রেনের দুই কামরার কাপলিং খুলে গিয়ে দুর্ঘটনা ঘটে। এর জেরে আতঙ্কিত হয়ে পড়েন যাট্রীরা। ট্রেনের গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটে উলুবেড়িয়ায় আবদা স্টেশনের কাছে। ঘটনাস্থল থেকে যাত্রীদের অন্যত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। দক্ষিণ পূর্ব শাখায় আপাতত ট্রেন চলাচল বন্ধ।


আরও পড়ুন:ক্যানিংয়ে পঞ্চায়েত সদস্য-সহ ৩ তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার, ব্যাপক উত্তেজনা

এদিন সকাল ৮টা ২০ মিনিটে উলুবেড়িয়া-হাওড়া লোকাল  আবদা স্টেশন ঢোকার মুখেই হঠাৎ করেই বিপত্তি। ১২টি বগির মধ্যে সাতটি বগি খুলে যায় বলে জানা গিয়েছে দাঁড়িয়ে থাকে ৫টি ট্রেন। এই বিভ্রাটে স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েন যাত্রীরা। এই ঘটনায় রেলের গাফিলতির প্রশ্ন তুলেছেন যাত্রীরা।


 


Related articles

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী অভিরূপের 

প্রকাশিত হয়েছে মাধ্যমিক ২০২৬-র ফলাফল (Madhyamik 2026)। প্রথম স্থান অর্জন করেছেন উত্তর দিনাজপুর জেলার সারদা বিদ্যামন্দির স্কুলের ছাত্র...

রাজ্যে এলেন অমিত শাহ, বিমানবন্দর থেকে সোজা দক্ষিণেশ্বরের যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী 

বিজেপির বঙ্গজয়ের পর কলকাতায় এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah)। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার বিকেলে দলীয়...

মাধ্যমিকের মেধাতালিকার প্রথম দশে ১৯ জেলার ১৩১ জন, নেই কলকাতা

শুক্রবার সকালের সাংবাদিক বৈঠক করে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik result) ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ...

রাজ্যে পালাবদলের জের! শীর্ষ আদালতে আরও তিন সপ্তাহ পিছিয়ে গেল ডিএ মামলা 

রাজ্যে দীর্ঘ ১৫ বছর পর ক্ষমতার পালাবদলের রেশ এবার পৌঁছল সুপ্রিম কোর্টেও। দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘ ভাতা বা ডিএ...