Friday, May 8, 2026

কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার: অর্জুনের আর্জি খারিজ হাইকোর্টে

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারের তরফে অর্জুন সিংকে(Arjun Singh) দেওয়া জেড ক্যাটাগরির নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে সাংসদের তৃণমূল(TMC) যোগের পর। সরকারের এহেন সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের(Kolkata High Court) দ্বারস্থ হয়েছিলেন অর্জুন সিং। তবে তাঁর সে আবেদন শুনল না হাইকোর্ট। পরিবর্তে তাঁকে অন্য বেঞ্চে যাওয়ার পরামর্শ দিলেন বিচারপতি।

ব্যারাকপুরের সাংসদের নিরাপত্তা তুলে নেওয়ার মামলায় বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার তাঁর পর্যবেক্ষণে জানান, এখানে পুলিশি নিষ্ক্রিয়তা দেখা যাচ্ছে না। তাছাড়া সিআইএসএফ নোটিশ দিয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে। এতে আদালত আপাতত পুলিশের পক্ষ থেকে কোনও গাফিলতি খুঁজে পায়নি। সাংসদকে আপাতত এই বিষয়ে অন্য বেঞ্চে আর্জি জানাতে হবে। ওই বেঞ্চ পুলিশি নিষ্ক্রিয়তার বিষয়টি শুনতে পারে।

উল্লেখ্য, অর্জুন সিং বিজেপি থেকে তৃণমূলের ফিরে আসার পর তাঁর নিরাপত্তা প্রত্যাহার করে নেয় কেন্দ্রীয় সরকার। স্বাভাবিকভাবে এই ঘটনায় ক্ষুব্ধ হন ব্যারাকপুরের সংসদ। প্রশ্ন তোলেন একজন জনপ্রতিনিধির নিরাপত্তা এভাবে তুলে নেওয়া যায় কিনা তা নিয়ে। সম্প্রতি সাংবাদিক বৈঠকে তিনি বলেন, আমি তো একজন জনপ্রতিনিধি। আমার তো নিরাপত্তা লাগবেই। জেড ক্যাটেগরি নিরাপত্তা কেন্দ্রই দিয়েছিল। তুলে নেওয়ার জন্যই কি দিয়েছিল? আমি এই বিষয়ে জানতেই কলকাতা হাইকোর্টে যাব। আমার যদি প্রাণহানি ঘটে তাহলে কেন্দ্রীয় সরকার দায়ী থাকবে। বিষয়টি নিয়ে এদিন তিনি আদালতের দ্বারস্থ হলেও তাঁকে অন্য বেঞ্চে যাওয়ার পরামর্শ দেওয়া হল।


Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...