Friday, May 8, 2026

Sovan- Baisakhi: জন্মদিনে ‘বার্থডে বয়’ শোভনকে চুম্বন বৈশাখীর, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

রাজনীতিতে সেভাবে আর সক্রিয় নন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। কিন্তু তা সত্ত্বেও মাঝে মাঝেই আলোচনার শিরোনামে উঠে আসেন তিনি। তবে একা নন, যুগলে। জন্মদিনেও ব্যতিক্রম হল না। কাছের মানুষের বিশেষ দিনে বিশেষ আদর বান্ধবীর। নেট মাধ্যমে ফের ভাইরাল শোভন – বৈশাখী (Sovan- Baisakhi)। “হ্যাপি বার্থডে মাই লাইফলাইন” বলে শোভনের গালে বৈশাখীর চুম্বন। খুশির মেজাজে বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baisakhi Banerjee)এবং তাঁর মেয়ে মেহুলের সঙ্গে ৫৮ বছরের জন্মদিন পালন শোভন চট্টোপাধ্যায়ের (Sovan Chatterjee)।

আদরে-সোহাগে শোভনের জন্মদিন পালন করলেন তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় । একেবারে ঘরোয়াভাবে জন্মদিন পালন হল শোভন চট্টোপাধ্যায়ের। যদিও জন্মদিনের অনুষ্ঠানের বিশেষ আয়োজন গোলপার্কের ফ্ল্যাটে হলেও, মুহূর্তেই সেই ছবি ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। শোভনকে শুভেচ্ছা জানিয়ে বৈশাখী লেখেন, “হ্যাপি বার্থডে মাই লাইফলাইন”। শুধু ক্যাপশনই নয়, আবেগে ভাসানো ছবিও শেয়ার করেন বৈশাখী। শোভনের গালে চুমুও দেন প্রাক্তন মেয়রের বান্ধবী। আর সেই ছবি নিয়ে চলছে তুমুল চর্চা নেটিজেনদের মধ্যে। বৈশাখী একা নন, তাঁর মেয়ে মেহুলও নিজে হাতে মিষ্টিমুখ করায় শোভন চট্টোপাধ্যায়কে। কেক কাটা, মিষ্টিমুখ তো ছিলই, তা ছাড়া বৈশাখী এবং তাঁর মেয়ের কাছ থেকে সারপ্রাইজ গিফটও পেয়েছেন শোভন। বৈশাখীর সঙ্গে লাজুক মুখে ছবিও তুলেছেন তিনি। এই প্রথম নয় এর আগেও নিজেদের ব্যক্তিগত মুহূর্তের নানা ছবি নেট দুনিয়ায় শেয়ার করা হয়েছে। অনেকেই বলছেন পুরো বিষয়টাই উদ্দেশ্য প্রণোদিত। এমনিতেই রাজনৈতিক কেরিয়ার প্রায় তলানিতে ঠেকেছে প্রাক্তন মেয়রের। বান্ধবীর সঙ্গে তাঁর অন্তরঙ্গ মুহূর্তের ছবি প্রকাশ্যে আশায় অনেকেই বলছেন খবরে থাকতে এখন এই রাস্তা বেছে নিয়েছেন শোভন-বৈশাখী।

[1:44 pm, 07/07/2022] Jeena Banerjee:


Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...