Saturday, June 20, 2026

মা দুর্গাকে অপমান করে বিজেপি, কালী বিতর্কে মুখ খোলে কোন লজ্জায়? কটাক্ষ কুণালের

Date:

Share post:

মা কালী নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করছে বিজেপি। কিন্তু আদৌ কি ধর্ম নিয়ে রাজনীতি করা গেরুয়া শিবিরের নেতা-নেত্রীদের এই ইস্যুতে মুখ খোলার অধিকার আছে? এবার সরাসরি এই প্রশ্ন তুললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

কুণালের সাফ কথা, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মা দুর্গা সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিলেন। ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছিলেন। দিলীপ ঘোষ মা দুর্গার পিতৃ পরিচয়, বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বলেছিলেন, “মা দুর্গার চোদ্দ পুরুষের কোনও ঠিকানা নেই। সেই দিলীপ ঘোষ বা তাঁর দল বিজেপির কোনও অধিকার নেই কালী বিতর্কে কোনও কথা বলার।

কুণালের কথায়, “মা কালী সকলের শ্রদ্ধেয়। আমরা অনেকেই মায়ের আরাধনা করি নিজেদের রীতি-আচার মেনে। মা কালীর আরাধনায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আচার আছে। শাস্ত্র বা আদি পুস্তকে সেই রীতি-আচার সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা আছে। কে কীভাবে কোন আচার মেনে মায়ের আরাধনা করবেন, সেটা তাঁদের বিষয়। সে ব্যাপারের আমাদের কোনও বক্তব্য নেই। তবে মা কালীর কোনও কোনও ছবি প্রকাশ পাচ্ছে, ছবি বিকৃত করা হচ্ছে, যেখানে ধর্মীয় ভাবাবেগ আঘাত করা হচ্ছে, আমরা তার নিন্দা করছি। তবে কে কীভাবে পুজো করছে সেটা তাদের ব্যাপার। কিন্তু বিজেপি এই ব্যাপারে মুখ খোলার কোনও অধিকার নেই।”

আরও পড়ুন- টাকার বিনিময়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে শুটিং-য়ের চেষ্টা! কাঠগড়ায় এসএফআই-এর

 

Related articles

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...