Saturday, June 20, 2026

মুখ্যমন্ত্রীর আরও এক সংবেদনশীল উদ্যোগ, মনোরোগীদের পুনর্বাসনের জন্য নতুন ‘প্রত্যয়’

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর আরও একটি সংবেদনশীল উদ্যোগ। সুস্থ হয়ে যাওয়া মনোরোগীদের পুনর্বাসনের জন্য নতুন আশ্রয়কেন্দ্র তৈরি করেছে রাজ্য সরকার। শুক্রবার, নেতাজি ইনডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) সমাজ কল্যাণ দফতরের অনুষ্ঠান মঞ্চ থেকে আশ্রয়কেন্দ্রের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী ওই আশ্রয় কেন্দ্রের নাম রেখেছেন ‘প্রত্যয়’। তিনি জানান, রাজ্যের লুম্বিনী আর পাভলভ হাসপাতালে চিকিৎসা করে সুস্থ হয়ে ওঠার পরেও নানা কারণে অনেক মানসিক রোগীকে তাঁদের পরিবার আর বাড়ি ফেরত নিয়ে যায় না। অথচ ওই সব সুস্থ মানুষকে হাসপাতালে রাখার যৌক্তিকতা নেই। তাঁদের জন্যই এই আশ্রয়কেন্দ্র।

নারী শিশু ও সমাজ কল্যাণ এবং স্বাস্থ্য দফতর যৌথ ভাবে এই আশ্রয়কেন্দ্র তৈরি করবে। ১৮ থেকে ৫০ বছর বয়সী পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ১০০ জন আবাসিক থাকতে পারবেন সেখানে। সুস্থ পরিবেশে থাকা খাওয়ার পাশাপাশি তাঁদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়ার ও ব্যবস্থা করা হচ্ছে। যাতে তাঁরা স্বনির্ভর হয়ে সমাজের মূল স্রোতে ফিরতে পারেন।

আরও পড়ুন- Sovan- Baisakhi: জন্মদিনে ‘বার্থডে বয়’ শোভনকে চুম্বন বৈশাখীর, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...