Friday, May 8, 2026

ডেঙ্গু প্রতিরোধে আগাম প্রস্তুতি, শুক্রবার নবান্নে বৈঠক ডাকলেন মুখ্যসচিব

Date:

Share post:

চলতি বর্ষার মরসুমে ডেঙ্গু প্রতিরোধে আগাম প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। ডেঙ্গু রুখতে প্রয়োজনীয় পরিকাঠামো প্রস্তুত আছে কিনা তা খতিয়ে দেখতে শুক্রবার বৈঠকে বসছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।মশাবাহিত রোগ প্রতিরোধে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসার পরিকাঠামো প্রস্তুত আছে কিনা তার পুরোটাই পর্যালোচনা করা হবে ওই বৈঠকে।

বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধিও ওই বৈঠকের অন্যতম লক্ষ। শুক্রবার নবান্নে প্রস্তাবিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য আবাসন, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, ক্রীড়া ও যুব কল্যান সহ বিভিন্ন দপ্তরের সচিব, রাজ্য ও কলকাতা পুলিশের আধিকারিক সহ আট জেলার জেলাশাসককে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গ্রীষ্মের ছুটির পরে সম্প্রতি চালু হওয়া রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে ডেঙ্গু প্রতিরোধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা নিয়েও বৈঠকে আলোচনা হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছ।

আরও পড়ুন- তৃণমূল প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের পর টুইট রাজ্যপালের, অভিযোগ বিবেচনা করে দেখার আশ্বাস

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...