Sunday, March 15, 2026

Hooghly: গাড়ির ধাক্কায় মৃত্যু হল পথচারীর, শোকের ছায়া এলাকায়

Date:

Share post:

হুগলিতে (Hooghly) পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি, এলাকায় শোকের ছায়া। জানা গেছে মৃত পথচারীর নাম সুবীর দাস (বাবাই)। তিনি মগড়ার (Magra) জয়পুর আমদঘাটার বাসিন্দা, পেশায় গাড়ির ব্যবসায়ী। পুলিশ সূত্রে জানা যাচ্ছে একটি চার চাকার হন্ডা গাড়ি পান্ডুয়া থানার দিক থেকে জি টি রোডের উপর দিয়ে মগড়া থানার দিকে যাচ্ছিল। সেই সময় পথচারী সুবীর দাস(বাবাই)কে ধাক্কা মারে। এরপরই গাড়িটি সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা মগড়া থানার পুলিশকে খবর দিলে পুলিশ গাড়িটি ধাওয়া করে গাড়িটি পাকড়াও করে যদিও আরোহীরা পালিয়ে যায়। জানা যায় গাড়িতে ছয়টি ছাগল ছিল। পুলিশ সূত্রে জানা যায় গাড়ির মালিক অনুরাগ তেওয়ারি, তিনি কলকাতার (Kolkata) পণশ্রীতে থাকেন।মগড়া থানার পুলিশ গাড়ির মালিককে ডেকে পাঠিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।


spot_img

Related articles

প্রতিশ্রুতি পূরণ, আজ বড় কাঁছারীতে মন্দির সংলগ্ন নতুন দোকানগুলির চাবি তুলে দেবেন অভিষেক

ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ হয়ে গেছিল সব, চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বড় কাঁছারী মন্দির সংলগ্ন...

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

আজকের দিনে মেষ থেকে মীন—১২টি রাশির জাতকদের জন্য কী ইঙ্গিত দিচ্ছে জ্যোতিষশাস্ত্র? কোথাও সাফল্যের সম্ভাবনা, আবার কোথাও সতর্ক...

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...