Thursday, May 14, 2026

Sealdah: আগামী সপ্তাহের গোড়াতে গড়াবে শিয়ালদহ মেট্রোর চাকা! 

Date:

Share post:

পাতাল রেল নিয়ে নয়া জল্পনা। বহু প্রতীক্ষিত শিয়ালদহ মেট্রো (Sealdah Metro) চালু হচ্ছে কবে? এর আগে একাধিকবার তারিখ ঘোষণা হলেও মেট্রো চলাচল শুরু হয়নি। এবার অপেক্ষার অবসান, আগামী সোমবার থেকেই যাত্রা শুরু করবে শিয়ালদহ মেট্রো (Sealdah Metro)।

মেট্রো রেল(Metro Rail) কলকাতার গর্ব আর শিয়ালদহ মেট্রো রেল চালু হলে যোগাযোগ ব্যবস্থায় যে অনেকটা সুরাহা হবে এ কথা বলাই বাহুল্য। কিন্তু এই মেট্রো পরিষেবা চালু নিয়ে বারবার সৃষ্টি হয়েছে জটিলতা। তবে কি দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে কি সোমবার যাত্রা শুরু? সূত্রের খবর একেবারে শীর্ষ স্তর থেকে মিলেছে সবুজ সঙ্কেত। আর দেরি নয়,সোমবার উদ্বোধন আর বৃহস্পতিবার থেকে যাত্রী পরিষেবা চালু হবে শিয়ালদহ মেট্রো স্টেশনের। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani) উদ্বোধন করতে পারেন এই পরিষেবার। যদি তা সম্ভব না হয় সেক্ষেত্রে রেল মন্ত্রকের অনুমতি নিয়েই যাত্রী পরিষেবা শুরু করে দেওয়া হতে পারে৷ মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে  এই বিষয়ে অফিসিয়াল বিবৃতি দিয়ে বলা হয়েছে ১১ই জুলাই মেট্রোর উদ্বোধন। ১৪ জুলাই থেকে চালু হয়ে যাবে শিয়ালদহ সেক্টর ফাইভ রুটের মেট্রো রেলের যাত্রী পরিষেবা।


Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...