Tuesday, June 16, 2026

Corona: অস্বস্তি বাড়িয়ে দাপট দেখাচ্ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট

Date:

Share post:

সংক্রমণ ও অ্যাকটিভ কেস বৃদ্ধির পাশাপাশি আবার বাড়ল করোনায় (Corona) মৃতের সংখ্যাও। যা নতুন করে উদ্বেগ তৈরি করছে। পাশাপাশি চিন্তা বাড়াচ্ছে দেশের করোনা-গ্রাফ (Corona)। বাড়ছে দৈনিক সংক্রমণ। একদিনে দেশের সংক্রমণ ২০ হাজারের ঘরে। বাড়ল মৃত্যুর সংখ্যাও।

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য ও পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৪০ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৮ হাজার ৮১৫।  গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৩ জনের।  গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩৮। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ৩৮৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৬ লক্ষ ৪ হাজার ৩৯৪।  পাশাপাশি, দেশে ফের লাফিয়ে বাড়ছে অ্যাক্টিভ কেসের সংখ্যা। মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ২৫ হাজার ২৮।  বাংলা নিয়ে বাড়ছে উদ্বেগ, অ্যাক্টিভ কেস ৪.২৩ শতাংশ বাড়ল। আপাতত বেশ উদ্বেগজনক ছবি দেশের পাঁচটি রাজ্যে। সংক্রমণের নিরিখে দেশের মধ্যে শীর্ষে কেরল। সেখানে একদিনে আক্রান্ত ৩৩১০জন। এরপরই রয়েছে বাংলা। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে আক্রান্ত ২৯৫০ জন। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে মহারাষ্ট্র (২৯৪৪), তামিলনাড়ু (২৭২২) এবং কর্ণাটক (১০৩৭)।


Related articles

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...