Wednesday, May 20, 2026

সম্পর্ক জুড়তে অভিনব দাওয়াই, দম্পতির জন্য নিজের উদ্যোগে বাড়ি বুক করলেন বিচারপতি

Date:

Share post:

জটিল সময়ের চাপে প্রতিদিনই একাধিক বিবাহ বিচ্ছেদের মামলা ওঠে এজলাসে। সম্পর্ক জোড়া দিতে উদ্যোগ নেয় আদালত। তবে, এবার অভিনব দাওয়াই দিলেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি কৌশিক চন্দ। শুধু পরামর্শ দেওয়া নয়, নিজে উদ্যোগ নিয়ে ব্যবস্থাও করে দিয়েছেন তিনি।

বছর আটেক আগে একজন উত্তর কলকাতার (Kolkata) বাসিন্দা এক উচ্চপদস্থ সরকারি আধিকারিকের সঙ্গে বিয়ে হয় এক নামী সংস্থার দক্ষিণের বাসিন্দা আইটি কর্মীর। ২জনেই উচ্চ শিক্ষিত, মোটা অঙ্কের বেতনের চাকরিজীবী। বিশ্ববিদ্যালয় থেকে পরিচয়। প্রায় ৬বছর সম্পর্কে থেকে তারপরে বিয়ে। কিন্তু তিনমাসের মধ্যেই সুর কাটে। ভুল বোঝাবুঝি থেকে সম্পর্কে চিড়। বিয়ের তিন মাসের মাথায় বাপের বাড়িতে ফিরে যান স্ত্রী। প্রায় সাড়ে সাত বছর বাদে স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগে মামলা দায়ের করেন তিনি। অভিযোগ, বিয়ের গয়না-সহ বেশ কিছু সামগ্রী আটকে রেখেছেন ওই যুবক। হাই কোর্টের (High Court) দ্বারস্থ হন স্বামী। সেই মামলাতেই ২জনকে নিজের চেম্বারে ডেকে পাঠান বিচারপতি কৌশিক চন্দ (Kaushik Chanda)। একটাই উদ্দেশ্য, যদি ঘর ভাঙা আটকানো যায়।

দুজনের সঙ্গে কথা বলেন বিচারপতি। তারপরে পরামর্শ দেন, আবার একসঙ্গে থাকার চেষ্টা করুন। আপনারা শিক্ষিত, রোজগেরে, রুচিশীল। নিজ বিষয়টি নিয়ে উদ্যোগ নেওয়ার প্রস্তাব দেন। রাজি হয়ে যান মিঞা-বিবি। বিচারপতিও উদ্যোগ নিয়ে নিউটাউনের ইকো পার্ক (New Town Eco Park) লাগোয়া একটি বাড়ি বুকিংয়ের ব্যবস্থা করে দেন। সব ঠিক থাকলে এদিনই জোড়ায় থাকতে যাবেন তাঁরা। আদালতকে যুগল জানিয়েছেন, নিজেদের খরচে ৪৮ ঘণ্টা ওঁরা সেখানে কাটাবেন। চেষ্টা করবেন দাম্পত্যের ছেঁড়া তার জোড়া লাগাতে।


Related articles

IPL: পন্থ-রাসেলদের রেকর্ড ভাঙলেন, টি২০-তে নয়া নজির কিশোর বৈভবের

আইপিএলে ব্যাট হাতে নামলেই নিত্য নতুন রেকর্ড সৃষ্টি করাটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। লখনউ দলের...

জরায়ু ক্যানসার রুখতে ১৪ বছর বয়সী কিশোরীদের টিকাকরণ কর্মসূচি রাজ্য স্বাস্থ্য দফতরের

জরায়ুমুখের (Cervical Cancer) ক্যানসার রোধে রাজ্যে এইচপিভি টিকাকরণ (HPV Vaccination) কর্মসূচি খুব শীঘ্রই শুরু হতে চলেছে। ১৪ বছর...

আরও এক সপ্তাহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম, উত্তরে বাড়বে বৃষ্টি

গরমের হাত থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গের, সূর্যের দাপুটে ইনিংসে গলদঘর্ম অবস্থা আমজনতার। ঘরের মধ্যে অবিরাম ফ্যান-এসি চালিয়েও স্বস্তি...

আইন বিভাগে একাধিক নতুন পদে নিয়োগ

রাজ্য সরকার অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল, গভর্নমেন্ট প্লিডার, পাবলিক প্রসিকিউটর, সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সেল এবং অ্যাডভোকেট অন রেকর্ড পদে নতুন...