Saturday, June 13, 2026

শিনজো আবের মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে (Shinzo Abe)। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।’পদ্মবিভূষণ’ আবের মৃত্যুতে তাঁর পরিবার এবং জাপানবাসীর প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী টুইট করে লেখেন,” জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের মর্মান্তিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।তার নৃশংস হত্যাকাণ্ড আমাদের জন্য অপরিসীম বেদনা বয়ে এনেছে।তিনি শুধু ভারত ও জাপানের মধ্যে সম্পর্ককে দৃঢ় করেননি, বাংলার সাথেও তার বিশেষ সংযোগ ছিল।মহান এই ব্যাক্তির আত্মা শান্তিতে থাকুক।”

আরও পড়ুন- Lalan Kumar: বেতন ফেরত নয়, মিডিয়াকে দোষারোপ করে পাল্টি খেলেন প্রফেসর 
শুক্রবার সকালে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের। পশ্চিম জাপানের নারা শহরে ভাষণ দেওয়ার সময় আচমকা তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। বুকে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসকদের চেষ্টা বিফলে যায়।

নারা শহরে নির্বাচনী ভাষণ দিচ্ছিলেন শিনজো আবে। সেই সময় তাঁকে লক্ষ্য করে দুটি গুলি চালায় আততায়ী।

 

 

Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...