Sunday, May 17, 2026

চার মাসের জেল ও দু’হাজার টাকা জরিমানা! বিজয় মালিয়াকে নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

তথ্য গোপন এবং আদালত অবমাননার জেরে পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়ার সাজা শোনাল শীর্ষ আদালত। সোমবার তাকে নগদ ২ হাজার টাকা জরিমানা এবং চার মাসের কারাদণ্ডের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।নিজের সম্পত্তির বিষয়ে তথ্য গোপন করায় এবং পরিবারের সদস্যদের গোপনে ৪০ মিলিয়ন ডলার পাঠানোর জন্য আদালত অবমাননার মামলা চলছিল। সেই মামলায় শাস্তি পেলেন। ভারতে নিয়ে আসার পর তাঁকে জেলে খাটার নির্দেশ দিয়েছে আদালত।

আদালতের আরও নির্দেশ, ঠিক সময়ে জরিমানার টাকা না জমা দিলে মাল্যকে আরও দু’মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এদিন শীর্ষ আদালত জানায়, তাঁকে ৬,২০০ কোটির টাকারও বেশি ব্যাঙ্ক ঋণ পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। বার বার নির্দেশ অগ্রাহ্য করে সন্তানদের টাকা পাঠিয়েছেন বিজয় মালিয়া।এমনকী অমান্য করেও কোনও অনুশোচনা নেই ব্যবসায়ীর। তাই এই সাজা ঘোষণা করা হল।

আরও পড়ুন: প্রকাশিত হল JEE মেইন এর ফলাফল, কীভাবে জানা যাবে রেজাল্ট?



 


Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...