Sunday, April 26, 2026

খুন হননি আনিস খান, আদালতে চার্জশিট পেশ সিটের

Date:

Share post:

খুন হননি আনিস খান। ছাদ থেকে পড়ে গিয়েই মৃত্যু হয় আমতার ছাত্রনেতার। সোমবার আদালতে এই মর্মে চার্জশিট জমা দিল সিট। চার্জশিটের স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে,  উপর থেকে পড়েই মৃত্যু হয়েছে আনিস খানের। তাকে খুন করা হয়নি।


আরও পড়ুন:মুখ্যমন্ত্রীকে ‘কৃতজ্ঞতা’ জানাতে সুদূর ডুয়ার্স থেকে পায়ে হেঁটে কালীঘাটের পথে যুবক


সোমবার উলুবেড়িয়া আদালতে আনিস খানের চার্জশিট পেশ করে পুলিশের বিশেষ তদন্তকারী দল। তবে আনিস কাণ্ডের চার্জশিটে নাম রয়েছে এক এএসআই, এক হোমগার্ড ও দুই সিভিক ভলান্টিয়ারের। চার্জশিটে আমতা থানার তৎকালীন ওসির নামও রয়েছে। তবে আনিসের পরিবারের দাবি খারিজ করে চার্জশিটে বলা হয়েছে, আনিস খানকে হত্যা করা হয়নি।


চার্জশিটে এও বলা হয়েছে, কর্ণাটকের হিজাব বিতর্ক নিয়ে বিতর্কিত পোস্টের পরেই আনিসের বাড়িতে হানা দেয় পুলিশ। যদিও প্রক্রিয়া মেনে আনিসের বাড়িতে হানা দেয়নি পুলিশ। তবে পুলিশের হানার পরেই উপর থেকে পড়ে মৃত্যু হয়েছিল আনিসের।সিটের চার্জশিট অনুযায়ী মোট ৯জন পুলিশ কর্মী সেদিন আনিসের বাড়িতে গিয়েছিলেন। নানা তথ্য প্রমাণের ভিত্তিতে এমনটাই জানিয়েছে স্পেশাল ইনভেসটিগেশন টিম।

চলতি বছরের আঠেরোই ফেব্রুয়ারি রাতে, নিজের বাড়িতেই ছাত্রনেতা আনিস খানের রহস্যমৃত্যু হয়। পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে, সিবিআই তদন্তের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় পরিবার।যদিও আদালত আনিস খানের রহস্যমৃত্যুর তদন্তে সিটের গতিপ্রকৃতি দেখে সিবিআই তদন্তের দাবি খারিজ করে।

 


Related articles

দ্বিতীয় দফা ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে কমিশনের ‘কো-অর্ডিনেশন’ বৈঠক

প্রথম দফার ভোট পর্ব শেষ হতেই (West Bengal 2nd Phase Voting) দ্বিতীয় দফাকে ঘিরে প্রস্তুতিতে গতি আনল নির্বাচন...

বিজেপির ভিডিও ফাঁস বলেই ডায়মন্ড হারবারে পুলিশে বদল! বিস্ফোরক অভিষেক, জ্ঞানেশ-শাহকে চ্যালেঞ্জ

বিজেপি প্রার্থীর সঙ্গে ডায়মন্ড হারবারের সাগরিকা হোটেলে পুলিশ অবজারভারের গোপন বৈঠক! সেই ভিডিও ফাঁস করেছে তৃণমূল। তার ভিত্তিতে...

বিজেপি এলেই আগে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে: প্রচারে নিজের দিল্লির অভিজ্ঞতা জানালেন কেজরিওয়াল

স্বৈরাচারী বিজেপির প্রবল নির্মমতা যে রাজনৈতিক নেতারা দেখেছেন, তার মধ্যে অন্যতম দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আপ নেতা অরবিন্দ...

IPL: উদ্বেগের অবসান, শারীরিক অবস্থার আপডেট নিজেই দিলেন এনগিডি

পঞ্জাব কিংসের (Panjab Kings) বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং (Fielding) করতে গিয়ে চোট পেয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) জোরে বোলার...