Sunday, June 14, 2026

৪ দিনের সফরে পাহাড়ে মুখ্যমন্ত্রী, GTA-এর শপথগ্রহণ থেকে ভানুভক্তের জন্মজয়ন্তী- তালিকায় একাধিক কর্মসূচি

Date:

Share post:

৪ দিনের সফরে পাহাড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, বেলা দেড়টা নাগাদ দমদম বিমানবন্দর থেকে রওনা দিয়ে বাগডোগরায় পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখান থেকে দার্জিলিং রওনা দেন। মঙ্গলবার, GTA-এর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। দুপুর ১১ টা থেকে দার্জিলিংয়ের ম্যালে শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথ বাক্য পাঠ করাবেন উত্তরবঙ্গের রেসিডেন্সিয়াল কমিশনার।

বুধবার, নেপালি কবি ভানু ভক্তের জন্ম দিবস অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত প্রায় প্রতিবছরই এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন তিনি। গত দুবছর করোনার জন্য যেতে পারেননি।
পাহাড়ে নির্বিঘ্নে নিয়ে শেষ হয়েছে জিটিএ-র ভোট। GTA নির্বাচনে জয়ী হয়েছে গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। ইতিমধ্যেই কলকাতা এসে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনীত থাপা (Anit Thapa)। নির্বাচনে ফল প্রকাশের দিনই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা ঘোষণা করেছিলেন তিনি। জিটিএ-র নতুন বোর্ডের শপথ গ্রহণের দিন মুখ্যমন্ত্রীকে উপস্থিত থাকার জন্য গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার তরফে আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণ গ্রহণ করে জিটিএ-র শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে পাহাড়ের সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিরাও।


Related articles

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...

FIFA World Cup: অনুশীলনে চনমনে, মাঠের বাইরে বিরক্তি! প্রথম ম্যাচে খেলবেন মেসি?

আগামী বুধবার আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু করছে আর্জেন্টিনা(Argentina)। প্রথম ম্যাচে মেসি(Messi) মাঠে নামতে...

বিদ্রোহীদের বিজেপি নেবে না: শান্তুনুর দাবি, ‘মডেল’ নিয়ে প্রশ্ন কুণালের

সংসদে তৃণমূল বিরোধিতায় নামা রাজ্যসভার তৃণমূল সাংসদরা পদত্যাগ করেছেন। কিন্তু লোকসভার তৃণমূল সাংসদরা এখনও পদ আঁকড়েই এনডিএ-তে ঝুঁকেছেন।...

খান স্যারের কোচিংয়ে ভাঙচুরে অভিযুক্ত রৌশনের ভাইয়ের দেহ উদ্ধার নেপালে

ভাঙচুরের অভিযোগ ওঠে। এবার নেপালে সেই রৌশনের ভাই প্রিন্সের দেহ উদ্ধার হয়। ফয়জল খান ওরফে খান স্যারের কোচিং...