Thursday, March 19, 2026

নতুন সংসদ ভবনে থাকছে ৯৫০০ কেজির অশোক স্তম্ভ, আবরণ উন্মোচন মোদির

Date:

Share post:

দেশের বর্তমান সংসদ ভবনের অভাবে তৈরি হচ্ছে নতুন সংসদ ভবন(New Parliament Bhavan)। আর সেই সংসদ ভবনের মাথায় বসছে ব্রোঞ্জ দিয়ে তৈরি ৯৫০০ কেজি ওজনের অশোক স্তম্ভ(Pillars of Ashoka)। সোমবার এই জাতীয় প্রতীক উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)।

প্রধানমন্ত্রী সচিবালয় সূত্রে জানা গিয়েছে, অশোক স্তম্ভের উদ্বোধন কর্মসূচি উপলক্ষে এদিন প্রধানমন্ত্রী নতুন সংসদ ভবন পৌঁছে কথা বলেন সেখানকার ইঞ্জিনিয়ার ও নির্মাণ কর্মীদের সঙ্গে। এরপর জাতীয় প্রতীক অশোক স্তম্ভের উদ্বোধন করেন তিনি। যদিও তার আগে এই স্তম্ভ উদ্বোধন উপলক্ষে চলে পুজো পাঠ। সেই পুজোয় অংশ নেন প্রধানমন্ত্রী। উদ্বোধন অনুষ্ঠানের প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার সহ কেন্দ্রীয় মন্ত্রীরা।

উল্লেখ্য, ৯৫০০ কেজি ব্রোঞ্জ দিয়ে তৈরি সাড়ে ছয় মিটার দীর্ঘ এই অশোক স্তম্ভটি অবস্থিত সংসদ ভবনের সেন্ট্রাল ফায়ারের ওপর। এই বিশাল বস্তুটিকে সংসদ ভবনের মাথায় বসানোর জন্য রয়েছে বিশাল সাপোর্টিং স্ট্রাকচার। জানা গিয়েছে যে পাতের কাঠামোর ওপর এই অশোক স্তম্ভ বসানো হচ্ছে তার ওজন ৬৫০০ কেজি। অশোক স্তম্ভটি নির্মাণের জন্য আটটি স্তরে প্রস্তুতি চলেছিল। প্রথমে কম্পিউটার গ্রাফিক ইমেজ তৈরি করা হয়। তার পর সেটি দেখে তৈরি করা হয় মাটির মডেল। তার পর ক্রমে ব্রোঞ্জ মডেল তৈরি করা হয়েছে।


Related articles

টি২০ বিশ্বকাপ জিতেই দিল্লি হাইকোর্টে গম্ভীর, মামলা করলেন কার বিরুদ্ধে?

সদ্য টি২০ বিশ্বকাপ জিতেছেন। সামনেই আইপিএল, আপাতত কিছুদিনের বিশ্রাম টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir)। কিন্ত...

লোক ভবনে রাজ্যপাল-প্রশাসন বৈঠক, আইনশৃঙ্খলা-ভোট প্রস্তুতি নিয়ে আলোচনা 

রাজ্যের নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি-র সঙ্গে প্রথমবার বৈঠকে বসল রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা। বৃহস্পতিবার লোক ভবন-এ প্রায়...

অপসারিত ৯ জেলাশাসককে নতুন দায়িত্ব রাজ্যের, কলকাতার দুই ডিইও-ও বদলি পদে

ক্ষমতা হাতে আসতেই রাজ্যের শীর্ষস্তর থেকে জেলাস্তরে প্রসাশনিক উদ্বেগজনকভাবে রদবদল করেছে নির্বাচন কমিশন। যা নিয়ে মুখ্যমন্ত্রী 'মধ্য রাতের...

জোড়াফুলে গোঁসা! ISF-এ যোগ তৃণমূলের বহিষ্কৃত নেতা আরাবুল ইসলামের  

আগেই বহিষ্কার করেছিল তৃণমূল (TMC)। জল্পনার অবসান করে ISF-এ যোগ দিলেন প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম (Arabul Islam)। বৃহস্পতিবারই...