Wednesday, May 13, 2026

রেকর্ড গড়ল সুপ্রিম কোর্ট, ৪৪টি মামলার রায় এক দিনে !

Date:

Share post:

রীতিমতো রেকর্ড গড়ল সুপ্রিম কোর্ট। একদিনে ৪৪টি মামলার রায় ঘোষণা হল! গত ২৩ মে থেকে ১০ জুলাই পর্যন্ত ছিল গ্রীষ্মকালীন ছুটি । ১১ জুলাই সোমবার আদালত খুলতেই বিভিন্ন এজলাসে শোনা হয় একের পর এক মামলা। ফৌজদারি মামলা থেকে জনস্বার্থ, ব্যাঙ্কিং এবং বাণিজ্যিক বিষয় থেকে আদালত অবমাননা— একাধিক মামলা ছিল  সেই তালিকায়! তারই মধ্যে ৪৪টি মামলার রায় দিয়েছেন বিভিন্ন বিচারপতির বেঞ্চ।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আজ পাহাড়ে শপথগ্রহণ অনুষ্ঠান

একদিনে এতগুলি মামলার রায় কীভাবে দেওয়া সম্ভব হলো? সেই বিষয়ে কিন্তু কোনও রাখঢাক না করেই অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি কেজি বালকৃষ্ণণ বলেছেন, অবকাশ থাকলে রায়দানে সুবিধা হয়। বিভিন্ন বিষয়ে গবেষণার সময় পান বিচারপতিরা। তার প্রতিফলন ঘটে শুনানিতে।

 

 

Related articles

টুটু বোসের প্রয়াণে মর্মাহত মমতা, মোহনবাগান কর্তার পরিবারকে সমবেদনা অভিষেকের

৭৮ বছর বয়সে প্রয়াত মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বোস (Tutu Bose)। মঙ্গলবার রাতে...

অফিস টাইমে শিয়ালদহ শাখায় ব্যাহত রেল চলাচল, বিরক্ত যাত্রীরা 

বুধবার সকালে অফিস যাওয়ার পথে দুর্ভোগের শিকার শিয়ালদহ শাখার (Sealdah division) ট্রেন যাত্রীরা। দমদম স্টেশনে (Dumdum Station) ঢোকার...

জ্বালানি সাশ্রয়ে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন প্রধানমন্ত্রী, একই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুরও 

দেশজুড়ে জ্বালানি সংকটের কথা মাথায় রেখে এবার বড় পদক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিম এশিয়ার যুদ্ধের...

টুটু বোসের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজনীতিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের

ক্রীড়া জগতে এক যুগের অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন...