Friday, March 13, 2026

মা উড়ালপুলে গাড়ি বিকল হলে ব্রেকডাউন নম্বরে ফোন করুন

Date:

Share post:

মা উড়ালপুল কলকাতা শহরের অন্যতম ব্যস্ত উড়ালপুল। যা ৯.২ কিলোমিটার দীর্ঘ। তবে কখনও কখনও এত বড় উড়ালপুল পার করতে গিয়ে মাঝপথেই বহু গাড়ি বিকল হওয়ার ঘটনা ঘটে। তখনই সমস্যা দেখা দেয়। যাত্রীকেও বিপদের মুখে পড়তে হয়। তাই এই সমস্যার সমাধান করতে মা উড়ালপুলে চালু হল ব্রেকডাউন হেল্পলাইন নম্বর। কলকাতা পুলিশ চালু করল এই নম্বর। এর ফলে এবার থেকে উড়ালপুলে মানুষ সমস্যায় পড়লে তাদের রক্ষা করার দায়িত্ব নেবে কলকাতা পুলিশ।


আরও পড়ুন:পুজোর আগেই চাই ১কোটি! পার্টি ফান্ড ভরাতে ফের রাস্তায় হাত পাতছে সিপিএম


কলকাতা পুলিশের ফেসবুক পেজ থেকে একটি নতুন হেল্পলাইন নম্বরের কথা জানানো হয়েছে।সেখানে বলা হয়েছে ‘মা’ উড়ালপুলের উপর দিয়ে যানবাহন চলাচলের সময় কোনও গাড়ি যদি যান্ত্রিক সমস্যার মুখোমুখি পড়ে তাহলে ওই হেল্পলাইন নম্বরে ফোন করতে হবে। একটি কলেই মিলবে সাহায্য। এটাকে বলা হচ্ছে, ‘‌ব্রেকডাউন হেল্পলাইন’‌।

এবার জেনে নিন কোন নম্বরে ফোন করবেন-

বিপাক থেকে যাত্রীদের বাঁচাতে একটি নতুন হেল্পলাইন নম্বর চালু করেছে কলকাতা পুলিশ। যাত্রীরা বিপাকে পড়লেই ফোন করুন ১০৭৩ নম্বরে। তাহলেই মাঝপথে যাত্রীদের রক্ষা করতে পৌঁছে যাবে কলকাতা পুলিশ।


 


spot_img

Related articles

হরমুজে ভারতকে ছাড় দিচ্ছে ইরান: প্রতিশ্রুতি ইরানি রাষ্ট্রদূতের

হরমুজ প্রণালী দিয়ে তিন দেশকে ছাড় দেওয়ার পর চতুর্থ দেশ হতে পারে ভারত। শুক্রবার দিল্লিতে ভারতের প্রতি কৃতজ্ঞতা...

মাঝপথে থমকাল সুনিধির সুরের সফর: আপাতত পিছল কলকাতার অনুষ্ঠান

লাগাতার সঙ্গীত সফরে ক্লান্ত গায়িকা। লখনউয়ের (Lucknow) মঞ্চে গাইতে গিয়েই গলায় সমস্যা হওয়ায় কান্নায় ভেঙে পড়েন সুনিধি চৌহান...

ইরাকে ভেঙে পড়ল মার্কিন যুদ্ধ বিমান, বিবৃতি ট্রাম্প সেনাবাহিনীর

পশ্চিম এশিয়ার যুদ্ধের মধ্যেই পশ্চিম ইরাকে ভেঙে পড়ল আমেরিকার (US Military Aircraft Crash) সামরিক বিমান কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান...

সাত অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে: ২০০ স্বাক্ষরে ইমপিচমেন্ট পাশ সময়ের অপেক্ষা!

সংসদে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট পাশ হওয়া কী সময়ের অপেক্ষা? শুক্রবার তৃণমূলের নেতৃত্বে বিরোধী সাংসদরা...