Saturday, April 4, 2026

Ranbir Kapoor: ‘সামসেরা’ দেখতে পেলেন না বাবা, আক্ষেপ আর স্মৃতিচারণায় নস্টালজিক রণবীর

Date:

Share post:

বরাবরই নিজের কাজকে ভালবাসেন আর কে (RK)। কেরিয়ারের শুরু থেকে নানা ধরণের চরিত্রে এক্সপেরিমেন্ট করে গেছেন। এবার তাঁর নতুন ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই মুগ্ধ রণবীরের (Ranbir Kapoor) অনুরাগীরা। বরাবর বাণিজ্যিক ছবি করবেন বলেই ভেবেছিলেন রণবীর। কিন্তু এই প্রথম কোনও ঐতিহাসিক ছবিতে কাজ করলেন তিনি। আর সেই ছবির প্রোমোশনেই নস্টালজিক ঋষি-পুত্র।

এক যুগের বেশি সময় হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন ঋষি- পুত্র। একের পর এক চরিত্রে তাঁর দক্ষ অভিনয় গুণে মুগ্ধ হয়েছেন ফ্যানেরা। কিন্তু তিনি কখনই কোনও ঐতিহাসিক চরিত্রে কাজ করতে সম্মত হন নি। এতদিনে কারণ স্পষ্ট করলেন আর কে(RK)। তিনি জানাচ্ছেন এতদিন বাবার কথা মেনেই তিনি সিনেমার চরিত্র নির্বাচন করেছেন। তাঁর কথায়, “বাবা বলতেন, ধুতি পরতে হবে এমন কোনও ঐতিহাসিক চরিত্রে অভিনয় কোরো না। ওই সব ছবি করে কিছু হয় না। বেশি করে বাণিজ্যিক ছবি করার চেষ্টা করো।” তবে ‘সামসেরা'(Shamshera)ছবিতে অভিনয় করে বাবাকে খুব মিস করেছেন রণবীর।যশ রাজ ফিল্মসের (Yash Raj Films)প্রযোজনায় করণ মালহোত্রার (Karan Malhotra) ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ২২ জুলাই। রণবীরের সঙ্গে সেই ছবিতে দেখা যাবে সঞ্জয় দত্ত (Sanjay Dutta) এবং বাণী কাপুরের (Vani kapoor)মতো অভিনেতাদেরও।এই ছবিতে ১৯ শতকের ডাকাত সর্দারের চরিত্রে সাবলীল অভিনয় করেছেন রণবীর কাপুর। দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন তিনি। স্বাধীনতার পটভূমিতে এই ছবির গল্প তৈরি হয়েছে। এক গ্রামের গরিব বাসিন্দাদের হয়ে লড়াই করে নিজের জনজাতিকে স্বাধীন করার গল্প বলেছে এই ছবি। চরিত্রের প্রয়োজনে এখানে ধুতি পরেছেন রণবীর। তবে আক্ষেপ এই ছবি দেখে যেতে পারলেন না ঋষি কাপুর (Rashi Kapoor)। সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর জানান, একই ধরনের চরিত্র না করে পরীক্ষা-নিরীক্ষা করলে, বিভিন্ন রকম ভূমিকায় নিজেকে প্রমাণ করার মধ্যে একটা অনুশীলন আছে। সেই কারণেই তিনি ‘সামসেরা’তে অভিনয় করেছেন। পরীক্ষা শেষ এবার নম্বর দেবেন দর্শক।


Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...