Wednesday, June 24, 2026

রাজ্যের ৪৩ হাজার প্রাথমিক শিক্ষককে নিয়োগ-নথি জমা দেওয়ার নির্দেশ প্রাথমিক শিক্ষা সংসদের

Date:

Share post:

এবার রাজ্যে প্রায় ৪৩ হাজার প্রাথমিক শিক্ষককে নিয়োগ-নথি জমা দিতে বলেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদ। তারা জানিয়েছেন, এইসব নথি সিবিআই চেয়েছে তদন্তের স্বার্থে। হাইকোর্টের নির্দেশে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত করছে সিবিআই।

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদ সম্প্রতি এক বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে যাবতীয় তথ্য তাদের কাছ থেকে চেয়ে পাঠিয়েছে সিবিআই। তাই রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে নিযুক্ত শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য এবং নথি তারা ৪৩ হাজার শিক্ষককে জমা দিতে বলেছে। আগামী বুধবারের মধ্যে এই নথি প্রাথমিক শিক্ষ সংসদের দফতরে পাঠাতে বলা হয়েছে।নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য বুধবারের মধ্যে ইমেল করে পাঠিয়ে দিতে হবে। প্রাথমিক শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তিটি জারি করেছেন সেক্রেটারি আরসি বাগচি।

আরও পড়ুন- পালানোর ছক কষলেও দুবাই যাওয়া হল না শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও তাঁর ভাইয়ের

এদিকে মঙ্গলবারই প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের করা জনস্বার্থ মামলায় রাজ্যের আবেদন খারিজ করেছেন। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। উচ্চ আদালতের নির্দেশ, আগামী চার সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে রাজ্যকে৷

 

 

Related articles

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...

ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা পেনশন বাজেটে বরাদ্দ করেছে বিজেপি সরকার (BJP)। এই বিষয় নিয়ে বুধবার অধিবেশনে...

বিশ্বকাপের মধ্যেই এল খারাপ খবর, দেশে ফিরে গেলেন ফ্রান্স কোচ, দলের দায়িত্বে কে?

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে দুরন্ত শুরু করেছে দল। পাকা হয়ে গিয়েছে নকআউটের টিকিট। এরইমধ্যে ফরাসি শিবিরে এল...

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...