Saturday, May 16, 2026

Breakfast Sports:  ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ইংল‍্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম‍্যাচে জয় ভারতের। ইংরেজদের ১০ উইকেটে হারাল রোহিত শর্মার দল। মঙ্গলবার ইংল‍্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন ভারতীয় বোলার যশপ্রীত বুমরাহ। ইংল্যান্ডের মাটিতে নিলেন আধ ডজন উইকেট!

২) বাংলার কোচের পদ থেকে ইস্তফা দিলেন অরুণ লাল । মঙ্গলবার সিএবিতে গিয়ে ইস্তফা দিয়ে আসেন তিনি। সিএবি যুগ্ম সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় থাকলেও, ছিলেন না সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। বাংলা দলের কোচের পদ থেকে সরে যাওয়ার কারণ হিসাবে শারীরিক ক্লান্তির কথাই জানিয়েছেন অরুণ লাল।

৩) শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে সরতে পারে এশিয়া কাপ। আগস্টে এশিয়া কাপ হওয়ার কথা শ্রীলঙ্কায়। কিন্তু সূত্রের খবর, শ্রীলঙ্কায় যে অবস্থায় দাঁড়িয়ে, সেখানে এশিয়া কাপের মতন একটি বড় টুর্নামেন্ট আয়োজনের ঝুঁকি নিতে চাইছে না এশিয়ান ক্রিকেট কাউন্সিল।

৪) এটিকে মোহনবাগানে যোগ দেওয়া নতুন ফুটবলারদের নিয়ে আশাবাদী জুয়ান ফেরান্ডো। সমর্থকদের উদ্দেশে বার্তা বাগান কোচের। সমর্থকদের পাশে থাকার আর্জি জানিয়েছেন বাগানের হেডস্যার।

৫) কেন এত বিশ্রাম? বিরাট-রোহিতদের বিশ্রাম নেওয়া নিয়ে প্রশ্ন সুনীল গাভাস্করের। বিশ্রাম নিতে হলে প্রাপ্য অর্থও কম নিতে হবে। এবার তুমি খেলতে না চাইলে বিশ্রাম নাও, বলেন গাভাস্কর।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...