Wednesday, May 13, 2026

ক্যানিংয়ে নিহত তিন তৃণমূল নেতা: গ্রেফতার আরও ১ অভিযুক্ত

Date:

Share post:

ক্যানিংয়ে তিন তৃণমূল নেতাকে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেফতার হল আরও এক। মঙ্গলবার রাতে জয়নগরের মহিষমারি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম এবাইদুল্লাহ মণ্ডল। তাকে বুধবার আলিপুর আদালতে তোলা হবে। এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অপরাধে এনিয়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।


আরও পড়ুন:এবার স্বাস্থ্যসাথীর টাকা হাসপাতালকে সরাসরি মেটাবে রাজ্য সরকার


পুলিশ সূত্রে খবর, মৃত তৃণমূল নেতাদের খুনের ঘটনায় তাঁদের পরিবার থানায় যে অভিযোগ দায়ের করা হয়েছিল, তাদের মধ্যে এবাইদুল্লাহ মণ্ডলের নাম ছিল। যদিও এখনও মূল অভিযুক্ত রফিকুল সর্দার অধরা।ধৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তাকেও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।


প্রসঙ্গত, গতও বৃহস্পতিবার আচমকাই গুলি করে কুপিয়ে তিন তৃণমূল নেতাকে খুন করে দুষ্কৃতীরা। পুলিশ সূত্রের খবর, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে তাঁদের খুন করে ওই দুষ্কৃতীরা। গুলির আওয়াজে বেরিয়ে আসতেই চম্পট দেয় তারা। নিহত তিনজন হলেন স্বপন মাঝি, ঝন্টু হালদার ও ভূতনাথ প্রামাণিক। নিহত স্বপন মাঝি তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছিলেন। এরপর মৃতের পরিবারের সদস্যরা পুলিশের কাছে অভিযোগ জানান। সেই ভিত্তিতেই সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেফতার করে পুলিশ।

 


Related articles

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...