Friday, May 15, 2026

কয়লা পাচার কাণ্ডে সাত ECL কর্তাকে গ্রেফতার করল CBI

Date:

Share post:

কয়লা পাচার (Coal smuggling)কাণ্ডে ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা(CBI)। কয়লা মাফিয়াদের সঙ্গে যোগসাজশ ও দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে এবার ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ECL) ৭ জন অধিকারিককে গ্রেফতার করল সিবিআই। তাঁদের মধ্যে রয়েছেন ECL-এর বর্তমান GM এসসি মৈত্র, তিন প্রাক্তন GM অভিজিৎ মল্লিক, সুশান্ত বন্দ্যোপাধ্যায় ও তন্ময় দাস। ধৃতদের মধ্যে রয়েছেন ম্যানেজার পদমর্যাদার মুকেশ কুমার এবং দুই নিরাপত্তারক্ষী দেবাশিস মুখোপাধ্যায় ও রিঙ্কু বেহেরা। এই অধিকারকদের ঘুষ দিয়েই কয়লা মাফিয়ারা পাচার চালাত বলে অভিযোগ।

গতকাল, বুধবার প্রথমে কলকাতার নিজাম প্যালেসে তলব করা হয় এই সাত আধিকারিককে। ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় তাঁদের। CBI সূত্রে খবর, জেরা চলাকালীন তাঁদের বয়ানে মেলে একাধিক অসংগতি। ওই সময় তাঁদের বাড়িতেও তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। সবদিক খতিয়ে দেখে গ্রেফতার করা হয় সাত ECL কর্তাকে। আজ, বৃহস্পতিবার এই সাতজনকে আসানসোল আদালতে তোলা হবে।


Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...