Wednesday, June 24, 2026

Sourav Ganguly: ব্রিটেনের পার্লামেন্টে সংবর্ধনা মহারাজকে

Date:

Share post:

ব্রিটেনের পার্লামেন্টে সংবর্ধনা দেওয়া হল বিসিসিআই সভাপতি (BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)। ২০০২ সালের ১৩ জুলাই লর্ডসে ন্যাটওয়েস্ট ট্রফি জিতেছিল সৌরভের নেতৃত্বাধীন ভারত। সেই ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের ২০ বছর পূর্তিতে সংবর্ধিত হলেন মহারাজ।

জন্মদিন পালন করতে এই মুহূর্তে পরিবারের সঙ্গে লন্ডনে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এই সংবর্ধনা পেয়ে এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে মহারাজ বলেন,” এক জন বাঙালি হিসাবে ব্রিটিশ পার্লামেন্ট আমাকে যে সম্মান দিয়েছে তাতে আমি গর্বিত। ওরা ছ’মাস আগে আমার সঙ্গে যোগাযোগ করেছিল। প্রতি বছর এই পুরস্কার ওরা দেয়। এ বার আমি পেলাম।”

এই সংবর্ধনা পেয়ে ২০ বছর আগের ট্রফি জয়ের আবেগে ডুব দেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন,” নেটমাধ্যমে দেখলাম। ২০ বছর হয়ে গেল। ইংল্যান্ডকে ইংল্যান্ডে হারানোর থেকে আনন্দের কিছু হয় না। এখনকার দলও সেই কাজটাই করছে। টি-২০ সিরিজ জিতেছে। এক দিনের সিরিজেও এগিয়ে আছে। ভালো লাগে।”

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...