Friday, May 15, 2026

Weather: নিম্নচাপের দোসর পূর্ণিমা, জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত উপকূলবর্তী এলাকা

Date:

Share post:

জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত উপকূল (coastal areas)। জল থৈ থৈ কপিলমুনির আশ্রম(Kapil Muni ashrama)। মেলা প্রাঙ্গণ থেকে শুরু করে এক থেকে পাঁচ নম্বর গেট পর্যন্ত জলমগ্ন এলাকা। পূর্ণিমার কোটালে জেরে প্রবল জলোচ্ছ্বাস দিঘা (Digha), মন্দারমনি (Mandarmani), তাজপুরেও (Tajpur)।

ঘন ঘন বদলাচ্ছে আবহাওয়া। হাওয়া অফিস (Alipur Weather Department) জানিয়েছে, ওড়িশা উপকূলের কাছে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। আগামী কয়েক ঘণ্টায় ঘণ্টায় পরিণত হতে পারে নিম্নচাপে। পূর্ণিমার কোটাল নিম্নচাপের দোসর হয়েছে কাল থেকেই। উপকূলবর্তী এলাকায় প্রবল জলোচ্ছ্বাস শুরু হয়েছে কাল দুপুর থেকেই। আজকেও সে ছবির কোনও ব্যতিক্রম হয়নি। জল ঢুকলো কপিল মুনির আশ্রমে। স্থানীয়রা বলছেন সাগরতীরে সংক্রান্তি উপলক্ষে যে স্থানে মেলা হয়  সেই গোটা এলাকা আপাতত জলমগ্ন। বঙ্গোপসাগরে(Bay of Bengal) তৈরি হওয়া নিম্নচাপের সতর্কবার্তা প্রশাসনের তরফ থেকে মাইকের মাধ্যমে জানানো হয়েছে নামখানা ও মৌসুনি দ্বীপের বাসিন্দাদের। পাশাপাশি কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ এবং পাথরপ্রতিমা থেকে যে সমস্ত ট্রলার মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে গিয়েছে তাদেরকে অবিলম্বে ফিরে আসতে বলা হয়েছে। ঝড়খালি ও  ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে। তাদের কাঁচা বাড়ি তাদের ইতিমধ্যেই ফ্লাড সেন্টারে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে প্রশাসন।

অন্যদিকে দিঘাতেও প্রায় একই ছবি। পর্যটকদের সতর্ক করতে মাইকিং করে প্রচার করা হচ্ছে। সকাল থেকেই মেঘলা আকাশ। গার্ডওয়াল টপকে জল উপচে পড়ছে। কোনও ভাবেই পর্যটকদের সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে না। সাইরেন বাজিয়ে আগাম সতর্ক করা হচ্ছে স্থানীয়দেরও। ফুঁসছে সমুদ্র, জোয়ারে জল আরও বাড়ার আশঙ্কা। আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে।


Related articles

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...