Thursday, June 25, 2026

Mehuli Ghosh: মেয়ে মেহুলির সোনা জয়ে গর্বিত মা মিতলী

Date:

Share post:

সুমন করাতি: আইএসএসএফ শুটিং বিশ্বকাপে (ISSF shooting WorldCup) সোনা জয় বাংলার মেয়ে মেহুলি ঘোষের (Mehuli Ghosh)। ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড ইভেন্টে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১০.৯ স্কোর করে হাঙ্গেরির বিরুদ্ধে দেশের হয়ে সোনা জয়। শাহু তুষার মানের সঙ্গে জুটি বেঁধে বুধবার দক্ষিণ কোরিয়ার চ্যাঙওয়ানে ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম বিভাগে সোনা জয় করেন দুজনে। হাঙ্গেরির জুটি এস্তার মেসজারোস এবং ইস্তভান পেনকে ১৭-১৩ পয়েন্টে প্ররাজিত করেন মেহুলি এবং তুষার।

হুগলির বৈদ্যবাটির বাসিন্দা মেহুলি। বর্তমানে তিনি রয়েছেন হায়দ্রাবাদে। শুটিং নিয়ে প্রশিক্ষণ নিয়েছেন ছোটো বয়স থেকেই। হায়দ্রাবাদ গগন নারাং শুটিং একাডেমিতে প্রশিক্ষণে রয়েছেন তিনি। সিনিয়র পর্যায়ে মেহুলি এর আগে সোনা পেয়েছিলেন ২০১৯ সাউথ এশিয়ান গেমসে। এটি তাঁর দেশের হয়ে জেতা দ্বিতীয় সোনা।

মেয়ের সোনা জয়ে তার মা মিতালী ঘোষ খুব খুশি।বৈদ্যবাটির বাড়িতে বসে তিনি জানান,”সকালে মেয়ের খেলা দেখেছি,অনেকদিন পর দেশের জার্সি গায়ে মেয়েকে খেলতে দেখে একই সঙ্গে আনন্দিত ও গর্বিত তিনি। ভবিষ্যতে অলিম্পিক্সকে পাখির চোখ করে এগোতে চায় মেয়ে।”

আরও পড়ুন:Sourav Ganguly: ব্রিটেনের পার্লামেন্টে সংবর্ধনা মহারাজকে

 

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...