Friday, May 15, 2026

Corona: ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ, দৈনিক সংক্রমণ ছাড়াল ২০ হাজারের গণ্ডি

Date:

Share post:

লাফিয়ে বাড়ছে করোনা (Corona) সংক্রমণ। এক নাগাড়ে পেরিয়ে গেল ২০ হাজারের গণ্ডি। যত দিন যাচ্ছে তত যেন ভারতে  থাবা বসাচ্ছে করোনা সংক্রমণ (Corona virus)। দেশে আবার ঊর্ধ্বগামী দৈনিক সংক্রমণ – এর গ্রাফ।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান(Central Health Ministry) অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ১৩৯ জন। এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ৫৫৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৬ লক্ষ ৮৯ হাজার ৯৮৯। সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ৩৬ হাজার ৭৬ জন। গতকাল করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৬ হাজার ৯০৬। এবার একলাফে তা অনেকটাই বেড়ে গেল। ইতিমধ্যেই ১৮ বছরের বেশি বয়সী যাঁরা তাঁদের জন্য আগামী ৭৫ দিন বিনামূল্যে বুস্টার ডোজের কথা ঘোষণা করেছে কেন্দ্র। সরকারি টিকা প্রদান কেন্দ্র থেকেই এই ডোজ মিলবে। বুধবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন, ১৫ জুলাই থেকে দেশে শুরু হবে বিনামূল্যে করোনার বুস্টার ডোজ দেওয়া।বিশেষজ্ঞরা বলছেন, করোনার সঙ্গে লড়াই করতে হলে বুস্টারে অনীহা দেখালে চলবে না।সবচেয়ে বেশি সংক্রমিত রাজ্যগুলির মধ্যে রয়েছে কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র এবং বাংলা। এই মুহূর্তে দেশে করোনার পজিটিভিটি রেট ৫.১০ শতাংশ। দেশে ইতিমধ্যেই ১৯৯ কোটি ২৭ লক্ষ ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে।


Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...