Wednesday, May 13, 2026

অজানা লিঙ্কের বিষয়ে সতর্ক থাকুন, বার্তা কলকাতা পুলিশের

Date:

Share post:

মোবাইলে আসা অজানা লিঙ্ক, এছাড়াও প্লে স্টোরে থাকা একাধিক চিনা অ্যাপ থেকে সাবধান থাকার বার্তা দিল কলকাতা পুলিশ। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে সাইবার ক্রাইম বিষয়ে মানুষকে সাবধান করার পাশাপাশি সতর্ক থাকার পরামর্শ দিলেন কলকাতার পুলিশ কমিশনার (Kolkata Police Commissioner)। এছাড়াও এই ধরণের প্রতারণার ফাঁদে দেখলেই স্থানীয় থানা বা সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানানোর পরামর্শ দেন তিনি।

বৃহস্পতিবারের সাংবাদিক বৈঠক থেকে বিনীত গোয়েল কলকাতার পুলিশ কমিশনার আরও বলেন, ‘চাইনিজ লোন অ্যাপ, সিইএসসি বিল বকেয়া সংক্রান্ত প্রতারণার ফাঁদে অনেকে পা দিয়েছেন। আমরা এগুলোর মধ্যে কিছু অভিযোগের তদন্ত শুরু করেছি। অনেকেই ফোনে মেসেজ বা বিকৃত ছবি দেখলে তা দেখে আতঙ্কিত হয়ে পড়ছেন। আর এতেই সুবিধা পেয়ে যাচ্ছে প্রতারকরা। আসছে হুমকি। এই ধরণের মেসেজে আতঙ্কিত না হয়ে সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানান। পাশাপাশি সিইএসসি-র (CESC) বিল বকেয়া নিয়েও যে বার্তা আসছে, সেগুলিও এড়িয়ে চলার পরামর্শ দেন সিপি।

আরও পড়ুন- Daler Mehndi: গ্রেফতার দালের মেহেন্দি, মানব পাচার মামলায় দু’বছরের জেল

Related articles

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...