Saturday, May 23, 2026

২১ জুলাই পাল্টা সভা করে গণ্ডগোল পাকানোর চেষ্টায় বিজেপি? শুভেন্দুর ভূমিকা নিয়ে প্রশ্ন

Date:

Share post:

করোনার দাপটে গত দু’বছর ধর্মতলায় প্রকাশ্যে একুশে জুলাই কর্মসূচি পালন করতে পারেনি তৃণমূল কংগ্রেস। এরই মাঝে ২০২১ সালে তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এবার একুশের সমাবেশে রেকর্ড জমায়েত হবে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই গোটা রাজ্যজুড়ে প্রস্তুতি সভা থেকে শুরু করে একুশে জুলাইয়ের তোড়জোড় শুরু হয়েছে।

আরও পড়ুন: বিশ্ববাজারে তেলের দাম কমলেও দেশে জ্বালানীর দাম কমছে না কেন?

ঠিক সেই পরিস্থিতিতে ওই একইদিনে বঙ্গ বিজেপি জোড়া রাজনৈতিক কর্মসূচি নিয়েছে। ওইদিনই রাষ্ট্রপতি ভোটের ফলাফল ঘোষণা। বিজেপি ধরেই নিয়েছে NDA সমর্থিত প্রার্থী দ্রৌপদী মুর্মুর জয় নিশ্চিত। বাংলায় সেই জয়োৎসব পালন করতে একুশে জুলাই বিভিন্ন জায়গায় বিজয় মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছে গেরুয়া শিবির।

অন্যদিকে, ২১ জুলাই শুভেন্দু অধিকারী ও রাজ্য নেতৃত্ব উলুবেড়িয়ার প্রকাশ্য জনসভার ডাক দিয়েছে। সেখানে অনেক বিজেপি কর্মী-সমর্থক যোগ দেবেন। আবার বিভিন্ন জেলা থেকে সড়ক পথে উলুবেড়িয়ার উপর দিয়ে একের পর এক গাড়িতে তৃণমূল কর্মী-সমর্থকরা ধর্মতলায় একুশের সমাবেশে যোগ দিতে আসবেন। ওইদিন সমস্ত পথ মিশে যাবে ধর্মতলায়। খুব স্বাভাবিকভাবেই ২১ জুলাই উলুবেড়িয়ার
বিজেপির পৃথক এই সভা ঘিরেও অপ্রীতিকর ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে। যা সামলানো প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

একুশে জুলাই দিনটিকেই শুভেন্দুদের সভা করার জন্য বেছে নেওয়ার পিছনে অন্য চক্রান্ত দেখছে রাজনৈতিক মহল। প্রশ্ন উঠছে, শুভেন্দুরা কি ইচ্ছা করেই গণ্ডগোল পাকানোর জন্য
উলুবেড়িয়ার প্রকাশ্য সভার ডাক দিয়েছে?


 


Related articles

‘গোপন অ্যালগরিদম’, ১৫০ কেন্দ্রে জয়ের ব্যবধানের চেয়ে বেশি নাম বাদ! বাংলার ভোট নিয়ে কমিশনকে নিশানা অঞ্জলির

বাংলায় নির্বাচনের ফল ঘোষণার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গণনায় কারচুপির অভিযোগ তুলে পদত্যাগ করতে অস্বীকার...

স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে...

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...