Monday, May 11, 2026

দেশের সেরা দশে জায়গা পেল যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়

Date:

Share post:

উচ্চশিক্ষায় বাংলার মুখ ফের উজ্বল। বিশ্ববিদ্যালয়ের জাতীয় র‌্যাঙ্কিংয়ে দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নিয়েছে যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয় । দেশের সেরা দশ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে জায়গা পেয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। শুক্রবারই প্রকাশিত হয়েছে NIRF’এর তালিকা।সেই তালিকা অনুযায়ী প্রথম স্থানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরু।এরপরই দ্বিতীয় ও তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে – জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU)ও জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। চতুর্থ স্থানে জায়গা পেয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় (JU)। আর অষ্টম স্থানে আছে কলকাতা বিশ্ববিদ্যালয়(University of Calcutta)।বাংলায় শিক্ষার মান ও পরিকাঠামো অত্যন্ত ভালো এই তালিকাই তার প্রমাণ বলে জানিয়েছেন শিক্ষাবিদরা।

আরও পড়ুন- সমালোচনায় ক্ষতবিক্ষত  কোহলির পাশে ‘চিরশত্রু’ প্রতিপক্ষের তারকা

এক নজরে প্রথম দশের তালিকা

প্রথম: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISc), বেঙ্গালুরু

দ্বিতীয়: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU)

তৃতীয়: জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়

চতুর্থ: যাদবপুর বিশ্ববিদ্যালয়

পঞ্চম: অমৃতা বিশ্বপীঠ

ষষ্ঠ: বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (BHU)

সপ্তম: মণিপাল অ্যাকাডেমি

অষ্টম: কলকাতা বিশ্ববিদ্যালয় (University of Calcutta)

নবম: ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি (VIT)

দশম: হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়

 

 

 

 

 

 

Related articles

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...

ISL: ছন্দহীন ইস্টবেঙ্গল, ডার্বির আগে চাপ বাড়ল অস্কারের দলের

আইএসএলে(ISL) ইস্টবেঙ্গল (East bengal)বনাম পাঞ্জাব এফসি ম্যাচ ড্র। ডার্বির আগে আটকে গেল লাল হলুদ।।   যুবভারতীতে ৩-৫-২ ছকে দলকে নামান...

নবান্নের বৈঠকে মনোজ আগরওয়াল! প্রশ্ন উঠতেই মনোজকে মুখ্যসচিব ঘোষণা রাজ্যের

নবান্নের প্রশাসনিক বৈঠকে উপস্থিতিকে কেন্দ্র করে তীব্র বিতর্কের মুখে পড়লেন রাজ্যের নবনিযুক্ত মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। সোমবার নবান্নে...

সোমনাথ মন্দির ভারতের আত্মগৌরবের প্রতীক: পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর

সোমনাথ মন্দির (Somnath Temple) ভারতের আত্মগৌরবের প্রতীক- সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime...