Sunday, June 21, 2026

সমালোচনায় ক্ষতবিক্ষত  কোহলির পাশে ‘চিরশত্রু’ প্রতিপক্ষের তারকা

Date:

Share post:

 ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে খুব বিশ্রীভাবে হেরেছে৷  ইংল্যান্ডের ২৪৭ রান তাড়া করতে নেমে ১৪৬ রানে থমকে যায়৷ বিরাট কোহলি এদিনের ম্যাচেও নিজের ফ্লপ শো জারি রেখেছেন৷ দ্বিতীয় একদিনের ম্যাচেও তাঁর ব্যাট কথা বলল না৷ এদিন ২৫ বলে ১৬ রান করে আউট হন তিনি৷

আউটসাইড অফের বল তাড়া করে কোহলি ব্যাটের খোঁচায় উইকেট কিপার জস বাটলারকে সহজ ক্যাচ দেন৷ টিম ম্যানেজমেন্ট বিরাট কোহলির লাগাতার খারাপ ফর্ম নিয়ে খুবই চিন্তিত৷ ভারত অধিনায়ক বেশ লম্বা সময়  ধরে খারাপ ফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন।  ২০২২ -র ১৬ ম্যাচে ৩৪১ রান মাত্র করেছেন৷ তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে হওয়া পঞ্চম টেস্টেও কিছু প্রভাব ফেলতে পারেননি৷ আন্তর্জাতিক ক্রিকেটে যেটা তাঁর ফেরার ম্যাচ ছিল৷ কোহলি দুটি ইনিংসে ১১ ও ২০ রান করেন৷ আর দুটি টি টোয়েন্টিতে ১ ও ১১ রান করেন৷

আরও পড়ুন- ২১ জুলাই পাল্টা সভা করে গণ্ডগোল পাকানোর চেষ্টায় বিজেপি? শুভেন্দুর ভূমিকা নিয়ে প্রশ্ন

ডানহাতি ব্যাটসম্যান সমস্ত জায়গা থেকে তীব্র সমালোচনায় বিদ্ধ হচ্ছেন৷ এমনকি ভারতের প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিলদেবও তাঁকে তীব্র নিন্দা করেছেন৷ এই অবস্থায় সীমান্ত পার থেকে সমর্থণ পেলেন বিরাট কোহলি৷ পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এই মুহূর্তে পৃথিবীর সেরা ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম৷ তিনি আইসিসি ক্রম তালিকার টি টোয়েন্টিতে এক নম্বর, একদিনের ক্রিকেটেও তাই, আর টেস্ট ক্রিকেটে ৪ নম্বরে রয়েছেন৷ তিনি বিরাট কোহলির সমর্থনে ট্যুইট করেছেন৷

 

 

 

Related articles

ময়নাগুড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহত বহু

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি (Maynaguri Accident) উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে রবিবার একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন যাত্রীর...

তামিলনাড়ুর কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত ৭, অসুস্থ বহু

ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি উস্কে তামিলনাড়ুর তিরুভাল্লুরে সাত জনের মৃত্যু! সামুদ্রিক খাদ্য প্রস্তুতকারক একটি কারখানায় রবিবার অ্যামোনিয়া গ্যাস...

ফের দায়ের FIR! আরও আইনি প্যাঁচে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

আরও আইনি প্যাঁচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee PA) আপ্তসহায়ক সুমিত রায়(Sumit Ray)। জমি জালিয়াতি আর মাটি চুরির মামলার...

টাকা নিয়ে দলত্যাগ! বিস্ফোরক অভিযোগ মহুয়ার! আইনি নোটিশের হুঁশিয়ারি শতাব্দী-কাকলিদের

তৃণমূলের ভাঙন ঘিরে রাজনৈতিক সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। দলের ২০ জন সাংসদ এনসিপিআইতে (NCPI) যোগ দেওয়ার পর থেকেই...