Monday, May 11, 2026

ঋণে ফের সুদের হার বৃদ্ধি SBI-এর

Date:

Share post:

ঋণে ফেত্র সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(State Bank Of India)। ১৪ জুন ফ্লোটিং রেটে নেওয়া ঋণের উপর সুদের হার বৃদ্ধির পর, এবার ১৪ জুলাই ফের বাড়ল মার্জিনাল কস্ট অফ ফান্ডবেসড লেন্ডিং রেট বা এমসিএলআর। চলতি কথায় যা পরিবর্তনশীল সুদের হার বা ফ্লোটিং ইন্টারেট হিসাবে পরিচিত।

সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের(Resarve Bank) তরফে রেপো রেট(Repo Rate) বৃদ্ধির পর স্টেট ব্যাঙ্ক সহ একাধিক রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব‌্যাংক ঋণের উপর সুদের হার বৃদ্ধি করেছে। একমাসের পর দ্বিতীয়বার সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক। শুক্রবার থেকে নতুন হারে এই সুদ কার্যকর হচ্ছে। জানা গিয়েছে, তিন মাস পর্যন্ত মেয়াদে যে ঋণ নেওয়া হয়েছে সেইগুলিতে ৭.০৫ শতাংশের বদলে দিতে হবে ৭.১৫ শতাংশ হারে সুদ। ছয় মাসের মেয়াদের ঋণে সুদের হার ৭.৩৫ শতাংশ থেকে বেড়ে হচ্ছে ৭.৪৫ শতাংশ। একবছরের মেয়াদের ঋণের সুদ দিতে হবে ৭.৪ শতাংশের বদলে ৭.৫ শতাংশ। দু’বছরের মেয়াদের ঋণে সুদের হার ৭.৭ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৭.৮ শতাংশ। এই সুদের হার বর্তমান ঋণগ্রাহক থেকে শুরু করে নতুন ঋণগ্রাহক, সকলের ক্ষেত্রেই কার্যকর হবে বলে ব‌্যাংকের তরফে জানানো হয়েছে। আর এই ঘটনায় মোদি সরকারের দিশাহীন অর্থনীতিকে দুষছে বিশেষজ্ঞ মহল। কারণ একদিকে লাগাতার বাড়ছে পেট্রোল ডিজেলের দাম, মার্কিন ডলারের তুলনায় পড়ছে টাকার দাম। আর এসব কিছুর সঙ্গে তাল মিলিয়ে মোদি সরকারের নীতিতে পকেটে টান পড়ছে দেশের সাধারণ জনগণের।


Related articles

সোমনাথ মন্দির ভারতের আত্মগৌরবের প্রতীক: পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর

সোমনাথ মন্দির (Somnath Temple) ভারতের আত্মগৌরবের প্রতীক- সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime...

মন্ত্রিসভায় দফতর বণ্টন: একনজরে কাকে কোন দায়িত্ব

নতুন সরকারের (New State Govt.) প্রথম প্রশাসনিক বৈঠক শেষ হতেই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পাঁচ সদস্যের মধ্যে দফতর বণ্টন করে...

অনিয়মের ‘চুলচেরা’ বিচার হবে: নবান্নে প্রথম দিনেই অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু 

নবান্নে দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠকেই মেজাজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার শীর্ষ আমলাদের সঙ্গে...

নাগরিকের নিরাপত্তায় জোর, প্রশাসনিক বৈঠকে আধিকারিকদের নির্ভয়ে কাজ করার বার্তা মুখ্যমন্ত্রীর

মন্ত্রিসভার বৈঠকের পরে নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। আর সেখানেই নাগরিক সুরক্ষায় জোর দিয়েছেন...