Thursday, May 14, 2026

প্রতিষ্ঠানকে সামাজিক দায়বদ্ধতার কথা মনে রাখতে হবে : মলয় ঘটক

Date:

Share post:

কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি ও রাজ্য সরকারের সঙ্গে একুইল ও এনইউজিএস-এর যৌথ উদ্যোগে আয়োজিত হল THE DISCOURSE 2022 । শনিবার এই আলোচনা সভায় আধুনিক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার নানা দিক নিয়ে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক বলেন, ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা ধারণাটি নতুন নয়। বহু বছর আগে থেকেই এই ধারণা এসেছে, প্রতিষ্ঠানগুলোর মানুষের অধিকার ও পরিবেশের বিষয়টিতে সচেতন থাকতে হবে। সম্প্রতি এটির বেশি ব্যবহার দেখা যায়।

২০ বছর আগে সামাজিক দায়বদ্ধতা কথাটি এমনভাবে সংজ্ঞায়িত করা হত, যেন এটি একধরনের স্বনিয়ন্ত্রক প্রক্রিয়া। যার মাধ্যমে করপোরেশনগুলো স্বেচ্ছায় এমনভাবে তাদের ব্যবসা পরিচালনা করবে, যেখানে সামাজিকভাবে দায়বদ্ধ, নৈতিকতা ও পরিবেশের যত্নের বিষয়টি নিশ্চিত হবে। কিন্তু সম্প্রতি এই বিষয়ে দেখা যাচ্ছে, আইন ব্যবস্থার কোনও চাপ না থাকলে কোম্পানিগুলো শুধুমাত্র তখনই বেশি সামাজিক দায়বদ্ধতা দেখায়, যখন তারা রানা প্লাজার মতো বিপর্যয়ের মুখোমুখি হয় এবং যখন গণমাধ্যম ও সুশীল সমাজের সামাজিক আন্দোলনের ব্যাপক চাপে পড়ে। সরকারি আইনের অনুপস্থিতির কারণে প্রতিষ্ঠানগুলোর সামাজিক দায়বদ্ধতার কার্যক্রম নিয়মিত হয় না।

আরও পড়ুনঃ রাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিং নয়, আজ সিপিএমের পলিটব্যুরো বৈঠক
তবে গত দশক থেকে সামাজিক দায়বদ্ধতার কিছু ক্ষেত্রে একটি আইনগত বাধ্যতামূলক করপোরেট কার্যক্রম লক্ষ্য করা যাচ্ছে।

একই সঙ্গে তিনি বলেন, কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) অনেক বেশি রাজনৈতিকভাবে বিভিন্ন মামলার শুনানি করছে এবং শুনছে। কিন্তু পাবলিক ইন্টারেস্টের ক্ষেত্রে এ ধরনের অনেক মামলা আছে যেগুলির ক্ষেত্রে তাদের সেভাবে কোনও আগ্রহ নেই। আসলে ‌ সময় এসেছে বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রেও রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করার।

 

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...