Friday, June 5, 2026

বিজেপি বিরোধী ঐক্য বজায় রেখে রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্ত সিনহাকে সমর্থন আম আদমি পার্টির

Date:

Share post:

আর মাত্র ৪৮ ঘন্টার অপেক্ষা। দেশের পয়লা নম্বর নাগরিক হয়ে রাইসিনা হিলের নতুন অতিথি কে হবেন, তাঁর ভাগ্য নির্ধারণ। দেশের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতি নির্বাচন। NDA সমর্থিত প্রার্থী দৌপ্রদী মুর্মুর সঙ্গে লড়াই বিরোধী জোটের প্রার্থী প্রাক্তন তৃণমূল নেতা যশবন্ত সিনহার। তার আগে যশবন্ত সিনহাকে সমর্থনের ঘোষণা করে দিল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি।

অন্যদিকে, রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে “ঘোড়া কেনাবেচা’’র খেলায় মেতেছে NDA প্রধান শরিক বিজেপি। নির্বাচনের দিন যতই এগোচ্ছে ততই বিরোধী শিবিরে ভাঙন ধরাতে সক্রিয়তা বাড়াচ্ছে গেরুয়া শিবির। প্রতিদিনই কোনও না কোনও দল বিরোধী শিবির ছেড়ে বিজেপি প্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থনের সিদ্ধান্ত ঘোষণা করছে।

কিন্তু তার মধ্যেও বিজেপি বিরোধী জোটের ঐক্যকে ধরে রাখতে মরিয়া সব দল। ক্রস ভোট আটকাতে আজই দিল্লিতে একদিনের বিশেষ পলিটব্যুরো বৈঠকে বসছে সিপিএম। এবার আম আদমি পার্টি যশবন্ত সিনহাকে সমর্থন করায় জমে যেতে চলেছে রাষ্ট্রপতি নির্বাচন।


Related articles

দফতর বন্টনের দিন হঠাৎ দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর! কারণ ঘিরে কৌতুহল 

শুক্রবার সকাল পর্যন্ত মনে করা হচ্ছিল আজই রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টন (Distribution of Portfolios to Ministers) হবে, কিন্তু...

১.১০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি, পরিবেশ রক্ষায় পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর 

বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষ্যে শুক্রবার সকালে নলবনে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ...

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...