Friday, April 3, 2026

প্রকাশিত হল ICSE-র দশম শ্রেণির ফলাফল

Date:

Share post:

প্রকাশিত হল ২০২২ সালের কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনস(সিআইএসসিই) দশম শ্রেণির ফলাফল। এদিন বিকেল পাঁচটায় রেজাল্ট প্রকাশিত হয়। এবছর মোট পাশের হার ৯৯.৯৭ শতাংশ। প্রথম স্থানাধিকারী হিসাবে চারজনের নাম উঠে এসেছে। দ্বিতীয় স্থানে রয়েছে ৩৪ জন আর তৃতীয় হয়েছে ৭২ জন পরীক্ষার্থী।মেধাতালিকার প্রথম তিনের মধ্যে রয়েছে বাংলার ৫১ জন। দশম শ্রেণির বোর্ডের পরীক্ষায় প্রথম যাঁরা হয়েছেন তাঁদের প্রাপ্ত নম্বর ৯৯.৮০ শতাংশ। প্রথম স্থানে রয়েছেন পুনের হারগুন কৌর মারাথু, কানপুরের অনিকা গুপ্তা, বলরামপুরের পুষ্কর ত্রিপাঠী।

আরও পড়ুন: চাপছে জিএসটি, চড়ছে দুধ, আট, মুড়ির দাম, হাসপাতালের শয্যাতেও রেহাই নেই

পশ্চিমবঙ্গ থেকে চলতি বছর আইসিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষা দিয়েছিল ৪০ হাজার ৭৩৬ জন। রাজ্যে প্রথম স্থানাধিকারীদের মধ্যে চার জন কলকাতার।মেধাতালিকায় প্রথম তিনে রয়েছে এ রাজ্যের ১৭ জন পড়ুয়া।

ইতিমধ্যেই ফলাফল cisce.org ওয়েবসাইটে পেশ করা হয়েছে। সেখানে দেওয়া রয়েছে মার্কশিট ডাউনলোডের লিঙ্কও। নির্দিষ্ট পদ্ধতিতে তা ডাউনলোড করে নেওয়ার কথা বলা হয়েছে। মোট ২ লাখ পড়ুয়ার পরীক্ষার ফলাফল ঘোষিত হয়েছে। প্রসঙ্গত, সেমিস্টার সিস্টেমে এবছরের পরীক্ষা সংগঠিত হয়।


 


Related articles

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...