Friday, June 19, 2026

‘বিতর্ক বা আলোচনা,যাইহোক না কেন তা যেন ফলপ্রসূ হয়’:মোদি

Date:

Share post:

একদিকে চলছে দেশের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। অন্যদিকে আজ থেকেই শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। এদিকে আজ থেকেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উপর জিএসটি কার্যকর হচ্ছে।। এছাড়াও গ্যাসের দাম, মূল্যবৃদ্ধি, বেকারত্ব, অগ্নিপথ সহ একাধিক ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠতে পারে সংসদ। এই প্রেক্ষাপটে সোমবার সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন বিরোধীদের উদ্দেশে তিনি বলেন, এই অধিবেশনকে যতদূর সম্ভব সাফল্যমণ্ডিত করে তুলুন। খোলা মনে আলোচনা হোক সংসদে। সাংসদদের কাছে তাঁর আবেদন, সংবেদনশীল আলোচনার মাধ্যমে বাদল অধিবেশনকে ফলপ্রসূ ও অর্থবহ করে তোলাই হবে আমাদের কাজ।

আরও পড়ুন: শুভেন্দুকে পকেটমারের সঙ্গে তুলনা করলেন কুণাল! যুক্তিও দিলেন তৃণমূল নেতা
অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী আরও বলেন, “এই অধিবেশনের গুরুত্ব আলাদা। কারণ এখান থেকেই আমরা নতুন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি পাব। তাঁরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে নতুন দিশা দেখাবেন।”পাশাপাশি তিনি এও বলেন, “এ বছর আজাদি কা অমৃত মহোৎসব চলছে। তাই আগামী ১৫ অগস্ট এক বিশেষ দিন। আর ২৫ বছরের অপেক্ষা, তারপরই দেশের স্বাধীনতার শতবর্ষ উদযাপিত হবে।”

এদিন সকাল সকালে সংসদে এসে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্যালটে ভোট দিয়ে তারপর অধিবেশন কক্ষে নিজের আসন গ্রহণ করেন। সংসদের পাশাপাশি রাজ্য বিধানসভাগুলিতেও রাষ্ট্রপতি নির্বাচনের ভোটপ্রক্রিয়া চলছে।



Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...