Sunday, May 17, 2026

নিয়ন্ত্রণ হারিয়ে নর্মদা নদীতে যাত্রিবাহী বাস পড়ে মৃত কমপক্ষে ১৩

Date:

Share post:

ভয়াবহ দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে আচমকাই নর্মদা নদীতে পড়ে গেল পুণেগামী একটি যাত্রিবোঝাই বাস। ঘটনায় কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন:বিজেপির বিরুদ্ধে টাকার খেলা, জোর করে ভোট দেওয়ানোর অভিযোগ যশবন্ত সিনহার

জানা গিয়েছে, আগ্রা-মুম্বই হাইওয়ে ধরে ইন্দোর থেকে মহারাষ্ট্রের পুণের উদ্দেশে যাচ্ছিল  মহারাষ্ট্র সরকারের একটি বাস।টানা বৃষ্টির জেরে রাস্তা পিছল হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। ফলে ধার জেলার খালঘাট এলাকায় সঞ্জয় সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে যায় যাত্রিবোঝাই বাসটি।

পুলিশ সূত্রের খবর বাসটিতে ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিলেন। উদ্ধার করা হয়েছে ১৫ জনকে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে পৌঁছেছেন মধ্যপ্রদেশের রাজ্য বিপর্যয় মোকাবিলা টিমের আধিকারিকরা। এখনও নিখোঁজ বহু যাত্রী।  বর্ষায় নদীর জলস্রোত বেড়ে যাওয়ায় উদ্ধারকাজে বেশ বেগ পেতে হচ্ছে।

এই ঘটনায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান টুইটারে লিখেছেন, ‘দুর্ঘটনাস্থলে পৌঁছেছে জেলা প্রশাসনের দল। খারগন, ধার জেলার আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছি। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’



Related articles

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...