Monday, April 27, 2026

মধ্যপ্রদেশে ১০০ ফুট ওপর থেকে নর্মদা নদীতে পড়ল বাস, মৃত ১২: শোকপ্রকাশ মমতার

Date:

Share post:

মধ্যপ্রদেশে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। জানা গিয়েছে, মধ্যপ্রদেশের ধর জেলার খালঘাট সঞ্জয় সেতু নামক ব্রিজ থেকে নর্মদা নদীতে পড়ে গেল যাত্রী বোঝাই বাস। সূত্রের খবর, ৪০ জন যাত্রীসহ বাসটি অন্তত ১০০ ফিট উপর থেকে নর্মদা নদীতে পড়ে যায়। এই দুর্ঘটনায় ১২ জনের মৃত্যুর খবর ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। ১৫ জনকে উদ্ধার করা গিয়েছে এখনও পর্যন্ত। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়েছেন, মহারাষ্ট্রের এই বাসটি ইন্দোর থেকে পুনের দিকে যাচ্ছিল। সঞ্জয় সেতু নামক ব্রিজে ওঠার পরেই বাসটি নিয়ন্ত্রণ হারায়। অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। কার্যত বাসটি নদী থেকে ক্রেনের সাহায্যে তোলা হয়। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, উদ্ধারকার্য এখনও চলছে। আহতদের জন্য উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। অন্যদিকে নিখোঁজ যাত্রীদের খোঁজে চলছে তল্লাশি। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে ওয়াকিবহল মহল।

এমন ভয়াবহ দুর্ঘটনার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে সমবেদনা জানিয়েছেন তিনি।
দুর্ঘটনার সঠিক কারণ জানা না গেলেও মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রর মতে, বাসটির ব্রেক ফেল হয়েছিল বা স্টিয়ারিং এর কোনও সমস্যা ছিল।

 

 

Related articles

ভোটে রেকর্ড ‘মদ’ বাজেয়াপ্ত বাংলায়, মোট সামগ্রী ৫১০ কোটি টাকার!

ভোটের আবহে পশ্চিমবঙ্গে মাদক ও মদ বাজেয়াপ্ত (Liquor seizure record) করে সর্বকালীন রেকর্ড গড়ল নির্বাচন কমিশন (Election Commission...

নির্বাচন মিটলেও জারি নজরদারি! ১০ মে পর্যন্ত খোলা রাজভবনের বিশেষ হেল্পলাইন

রাজ্যের সাধারণ ভোটারদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করতে এবং নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে ফের তৎপরতা দেখাল রাজভবন। বিধানসভা...

দ্বিতীয় দফায় নজরে ১৪২ আসন: বিধি মেনে প্রস্তুতি কমিশনের

রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ৮টি নির্বাচনী জেলার মোট ১৪২টি আসনে আগামী ২৯ এপ্রিল, বুধবার ভোটগ্রহণ হবে। এই...

দক্ষিণ কলকাতায় মহামিছিল: হেঁটে-বাইকে শেষ দিনের প্রচারে ঝড় তুললেন তৃণমূল সুপ্রিমো, পা মেলান তেজস্বীও

ভোটের শেষদিনের প্রচারে শেষ মুহূর্তের ঝড় তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার দ্বিতীয় দফার ভোটের আগে...