Sunday, May 17, 2026

দমকল বিভাগে নিয়োগ দুর্নীতি মামলা: PSCকে জরিমানা হাইকোর্টের

Date:

Share post:

রাজ্যে দমকল নিয়োগে(Fire Brigade) দুর্নীতি মামলায় সোমবার পাবলিক সার্ভিস কমিশনকে(PSC) জরিমানা করল হাইকোর্ট(High Court)। সময়ে হলফনামা জমা না দেওয়ায় কমিশনকে ১০হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ।

দ্বিতীয়বার সময় দেওয়ার পরও আদালতে হলফনামা জমা দেয়নি পাবলিক সার্ভিস কমিশন। বরং হলফনামা জমা দিতে আরও দু’সপ্তাহ সময় চাওয়া হয়। এই ঘটনাতেই ক্ষুব্ধ আদালত ১০ হাজার টাকা জরিমানা করে পিএসসিকে। চলতি সপ্তাহেই এই টাকা রাজ্য লিগাল সার্ভিস অথরিটিকে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের আইনি সহায়তা কেন্দ্রে। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশের মেয়াদ আরও ৪ সপ্তাহ বাড়িয়ে দিয়েছেন বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। ৩ সপ্তাহ পর ফের এই মামলার শুনানি।

উল্লেখ্য, ২০১৮ সালে রাজ্যের দমকল বিভাগের ফায়ার অপারেটরের ১৫০০ শূন্যপদে নিয়োগে ওঠে দুর্নীতির অভিযোগ। মামলাকারীদের দাবি, সংরক্ষণ, খেলোয়াড়দের জন্য বিশেষ সংরক্ষণ, প্রশিক্ষণ সংক্রান্ত বিশেষ শংসাপত্রকে মান্যতা না দিয়েই মেধাতালিকা প্রকাশ করেছে পিএসসি। এই মর্মে ফলাফল ঘোষণার পরই SAT-এ মামলা দায়ের করেন চাকরিপ্রার্থীরা। কিন্তু মামলা খারিজ করে দেয় SAT। তাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন প্রার্থীরা।


Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...