Wednesday, April 29, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) সোমবার থেকে দলগঠনের কাজ শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। প্রথম দিনই দুই বিদেশি ফুটবলারকে কার্যত চূড়ান্ত করে ফেলল তারা। সূত্রের খবর, খুব শীঘ্রই দু’জনের সই হয়ে যাবে। দু’জনেরই দীর্ঘ দিন আইএসএলে খেলার অভিজ্ঞতা রয়েছে।

২) বাংলার প্রাক্তন ক্রিকেটার রাজা মুখোপাধ্যায় প্রয়াত। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৭১ বছর। রেখে গেলেন স্ত্রী এবং এক মেয়েকে। সোমবার সকালে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

৩) কলকাতার ফুটবল পরিকাঠামো নিয়ে আবার উঠল প্রশ্ন। পঞ্চম ডিভিশনের খেলায় পর পর দু’দিনে তিন ফুটবলার গুরুতর আহত হওয়ায় আইএফএ-র উপর ক্ষোভ উগরে দিচ্ছেন ক্লাব কর্তা, ফুটবলার এবং অভিভাবকরা।

৪) বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের ম্যারাথনে সোনা জিতলেন ইথিওপিয়ার তামিরাত তোলা আবেরা। ২ ঘণ্টা ৫ মিনিট ৩৬ সেকেন্ড সময় নেন দৌড় শেষ করতে। রিও অলিম্পিক্সে ১০ হাজার মিটারে ব্রোঞ্জ পদক জয়ী তোলা প্রথমবার সোনার পদক জিতলেন ম্যারাথনে।

৫) হঠাৎই এক দিনের ক্রিকেট থেকে অবসর নিলেন বেন স্টোকস। সোমবার এক ইনস্টাগ্রাম পোস্টে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের নায়ক জানিয়ে দিলেন, মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম‍্যাচই তাঁর জীবনের শেষ এক দিনের আন্তর্জাতিক।

আরও পড়ুন:এক দিনের ক্রিকেট থেকে আচমকা অবসর নিলেন বেন স্টোকস !

 

Related articles

সুষ্ঠু ভোটগ্রহণে এসে অশান্তি পাকাচ্ছেন বিজেপি প্রার্থী! শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ ভবানীপুরের ভোটারদের

সকাল থেকে শান্তিতেই ভোটগ্রহণ চলছিল ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। পরিস্থিতি পরিদর্শন করেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়...

EVM বিভ্রাটের জের, ভোট দিতে পারলেন না চিরঞ্জিত

রাজ্যে চলছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব। বাংলার বিভিন্ন প্রান্তে মানুষ ভোট দিচ্ছেন। এরমধ্যে ইভিএম বিভ্রাটের শিকার হওয়ায় বুধবার...

দক্ষিণ চব্বিশ পরগণায় শান্তিপূর্ণ নির্বাচন: জানালেন সিইও মনোজ

দ্বিতীয় দফার নির্বাচনে রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচনের ছবিটা স্পষ্ট করে দিলেন খোদ নির্বাচন কমিশনের সিইও মনোজ আগরওয়াল। তা সত্ত্বেও...

ভোটারদের ‘গো ব্যাক’ স্লোগানের মুখে বিজেপি প্রার্থী রত্না দেবনাথ

দ্বিতীয় দফার নির্বাচন চলাকালীন চাঞ্চল্য ছড়ালো পানিহাটি বিধানসভার আগরপাড়া এলাকায়। বুধবার সকালে ভোট দিয়ে বেরোনোর পর নিজ নির্বাচনী...