Tuesday, May 19, 2026

দেশের ইতিহাসে প্রথম ৮০ টাকা ছুঁল ডলারের দাম !

Date:

Share post:

ফের পড়ল টাকার দাম। সোমবারের পর মঙ্গলবার সকালেই যা পরিস্থিতি তাতে মাথা ঘুরে যাওয়ার জোগাড় আমজনতার। ইতিহাসের নিরিখে প্রথমবার ১ ডলারের টাকার দাম পেরিয়ে গেল ৮০-এর গণ্ডি। এই নিয়ে টানা চারদিন পড়ল টাকার দাম। যদিও দ্রুত এই পরিস্থিতি কাটিয়ে ওঠা যাবে বলে আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

সোমবার ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, এদিন ইন্ট্রা-ডে ট্রেডে মার্কিন ডলারের বিপরীতে টাকার দাম ছিল ৭৯.৯৮। শেষ পর্যন্ত ডলার প্রতি ভারতীয় মুদ্রার দাম ছিল ৭৯.৯৭ টাকা। মঙ্গলবার সকালে টাকার দাম ডলার প্রতি ৮০.০১ এ দাঁড়াল। যা কিনা ভারতের ইতিহাসে প্রথম। এর আগে টাকার মূল্যের এত পতন দেশবাসী কখনও দেখেনি।
সোমবার সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন অপরিশোধিত তেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি, বিশ্বব্যপী আর্থিক মন্দা, বিদেশি বিনিয়োগের অভাবের মতো কারণগুলিকেই টাকার দাম পড়ে যাওয়ার জন্য দায়ী করেছেন।
গত বৃহস্পতিবার মার্কিন ডলার প্রতি ৮০ টাকার গণ্ডি প্রায় পার করে ফেলেছিল ভারতীয় মুদ্রার দাম। রেকর্ড সর্বনিম্ন ১ ডলারে ৭৯.৯৯ টাকায় নেমে গিয়েছিল। পরের দিন, শুক্রবার সেখান থেকে ভারতীয় মুদ্রার দাম কিছুটা উঠেছিল।

 

 

Related articles

পথকুকুর মামলায় আগের রায় বহাল! নিষ্কৃতিমৃত্যু-র ক্ষেত্রে বিশেষ সুপ্রিম নির্দেশ

পথকুকুর মামলায় বড়সড় রায় দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, কোনও পথকুকুর যদি 'পাগল' বা অতিরিক্ত...

অযোগ্য লোকদের ক্ষমতায় বসাবেন না, NEET প্রশ্ন ফাঁস বিতর্কে মোদিকে তোপ সুরকার বিশালের

দেশজুড়ে মেধাবী মেডিক্যাল পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে রীতিমত ছেলে খেলা চলছে, NEET রোস্ট ফাঁস কেলেঙ্কারিতে এবার দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র...

কেন সাংবাদিকদের মুখোমুখি হন না নরেন্দ্র মোদি, নরওয়েতে প্রশ্নের মুখে প্রধানমন্ত্রী

বিদেশ সফরেও সামনে রয়েছে টেলিপ্রম্পটার। এদিকে নরওয়ের এক মহিলা সাংবাদিক সোমবার নরেন্দ্র মোদিকে (Narendra Modi) প্রশ্ন করতে চেয়েছিলেন...

ফলতার পুনর্নির্বাচনের প্রচারের শেষদিনে বিরাট চমক! লড়াই থেকে সরে গেলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর

ফলতার পুনর্নির্বাচনের প্রচারের শেষদিনে বিরাট চমক। প্রার্থী পদ থেকে নিজেকে সরিয়ে নিলেন তৃণমূলের জাহাঙ্গীর খান (Jahangir Khan)। ২১...