Tuesday, June 9, 2026

অমানবিক! বাড়তি তরকারি চাওয়ায় শিশুর মুখ গরম কড়াইয়ে ঠেসে ধরল অঙ্গনওয়ারি সহায়িকা

Date:

Share post:

অমানবিক! বাড়তি তরকারি চেয়েছিল চার বছরের শিশুটি। আর সেই অপরাধে গরম তরকারির কড়াইয়ে তার মুখ চুবিয়ে দিলেন অঙ্গনওয়ারি সহায়িকা। শিউরে ওঠার মতো ঘটনাটি ঘটেছে কুশমন্ডি(Kushmandi) ব্লকের কুরশাপুকুর গ্রামের অঙ্গনওয়াড়ি সাবসেন্টারে। জখম শিশুটির নাম তারিফ হোসেন।

শিশুর মা তাহারিনা পারভিন অভিযোগ করেছেন, ছেলে একটু বেশি তরকারি খেতে চেয়েছিল। ওই সাবসেন্টারের সহায়িকা দেলোয়ারা খাতুন ছেলের মুখ গরম তরকারি রাখা পাত্রে ঠেসে ধরেন। অন্যকর্মীরা বিষয়টি ধামাচাপা দিতে জল দিয়ে শিশুটির মুখ ধুইয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। কিন্তু তরকারির কড়াই গরম থাকায় শিশুটির মুখ মারাত্মকভাবে পুড়ে যায়। শিশুটিকে জখম অবস্থাতেই কুশমন্ডিতে নিয়ে আসা হয়।

আরও পড়ুনঃ তৃতীয় রাউন্ডেও বাজিমাত ঋষির! আরও কাছে প্রধানমন্ত্রীর গদি
ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছন সিডিপিও শরদিন্দু নস্কর। তিনি উদ্যোগ নিয়ে শিশুটিকে গ্রামীণ হাসপাতালে চিকিৎসার পর বাড়িতে পাঠান।

এই ঘটনা জানাজানি হতেই ক্ষুব্ধ গ্রামবাসী সাবসেন্টারে তালা ঝুলিয়ে দেয়। অভিযুক্ত সহায়িকা দেলোয়ারা খাতুন নিজের দোষ গ্রামবাসীদের কাছে স্বীকার করেছেন। বিডিও-র কাছে ওই সহায়িকার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন শিশুটির মা তাহারিনা পারভিন। বিডিও অমরজ্যোতি সরকার বলেন, সঠিক কি হয়েছে জানিনা।
তবে যা শুনেছি সেটা অমানবিক। অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই আইনুগ ব্যবস্থা নেওয়া হবে। কুশমন্ডি থানার আইসি তপন পাল জানিয়েছেন, অভিযোগ পেয়েছি। বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।

 

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...