Tuesday, April 21, 2026

এখনও টুইটে ধনকড়কে ট্যাগ! শুভেন্দুকে মোক্ষম খোঁচা দিলেন কুণাল

Date:

Share post:

বাংলার রাজ্যপাল পদে জগদীপ ধনকড় (Jagdeep Dhankar) থাকাকালীন, রাজভবনকে বৃহত্তর দলীয় কার্যালয় করে ফেলেছিল বঙ্গ বিজেপি (BJP)। রাজ্য প্রশাসন ও শাসকদলের বিরুদ্ধে সব নালিশ নিয়ে বিকেল হলেই পৌঁছে যেত ধনকড়ের কাছে। এই নিয়ে তীব্র আক্রমণ করেছে তৃণমূল (TMC)। এখন বড় পদের জন্য লড়তে ধনকড় বাংলার রাজ্যপালের পদ ছাড়লেও অভ্যাস ছাড়তে পারেনি বিজেপি। কারণ, নিজের টুইটে এখনও ধনকড়কে ট্যাগ করছেন বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই নিয়েই তাঁকে মোক্ষম খোঁচা দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। শুভেন্দুর টুইটের ছবি পোস্ট করে তীব্র কটাক্ষ করে কুণাল তাঁকে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে বলেন।

টুইটে কুণাল লেখেন,
“হ্যালো,
একটু মনে করিয়ে দিই
এই ব্যক্তি এখন পশ্চিমবঙ্গের রাজ্যপাল নন। তিনি পদত্যাগ করে অন্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।“

এরপরেই মোক্ষম খোঁচা দেন কুণাল। লেখেন,
“এই টুইটটি স্পষ্টভাবে মানসিক যন্ত্রণা এবং হতাশার ইঙ্গিত দেয়। খুব দ্রুত মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।“
টুইটে বিতর্কিত অংশটি লাল টিক দিয়ে দেন কুণাল।

বাংলার নয়া রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন লা গণেশান। রাজভবনে তাঁর শপথগ্রহণে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwibedi), রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য (Manoj Malabya)। কিন্তু এই অনুষ্ঠানে দেখা যায়নি বিরোধী দলনেতাকে। আর এই নিয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে একটি টুইট (Tweet) করেন নন্দীগ্রামের বিধায়ক। এদিন নাম না করে শুভেন্দুর টুইটের জবাব দেন কুণাল। লেখেন, নিজে মন্ত্রী হতে না পেরে নিজের বাবার শপথ বয়কট করে দিল্লি থেকে যিনি ফিরে এসেছিলেন, তিনি আজ অন্যের শপথে যেতে পারেনি বলে টুইট করছেন।

এরপরের টুইটে কুণাল দেখান, শুভেন্দু তাঁর টুইটে জগদীপ ধনকড়কে ট্যাগ করেছেন। আর তা নিয়েই মোক্ষম খোঁচাটি দেন তৃণমূল মুখপাত্র। তাঁকে তীব্র কটাক্ষ করে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে বলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।

 

 

 

Related articles

রাহুলের মৃত্যুর ২২ দিন পার, সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল ছবি বদলে বিশেষ বার্তা শ্বেতার!

'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে তালসারিতে সলিল সমাধি হয়েছে অভিনেতা লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul...

কাদের অ্যারেস্ট করা হবে লিস্ট করেছে গদ্দার! হলদিয়া থেকে তীব্র আক্রমণ দলনেত্রীর

গদ্দার লিস্ট করে দিয়েছে কাকে কাকে অ্যারেস্ট করতে হবে। মঙ্গলবার হলদিয়ার সভা থেকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো...

গ্রেফতার পাঠানের শ্বশুর ও আত্মীয়, নেপথ্যের কারণ জানুন

পশ্চিমবঙ্গে ভোটে ঝড় তুলেছেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান( Yusuf Pathan)। এরই মধ্যে মুম্বইয়ে গ্রেফতার প্রাক্তন ক্রিকেটার শ্বশুর এবং...

মোদিকে গুজরাট-মধ্যপ্রদেশে ঝালমুড়ি খেতে দেখিনি! বাংলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলা বিজেপির মুখে ঝামা ঘষলেন অভিষেক

বাংলায় ভোটপ্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নকল করে রাস্তার পাশে দাঁড়িয়ে ঝালমুড়ি খেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...