Sunday, May 17, 2026

মনোনয়ন পেশ করলেন বিরোধীদের উপরাষ্ট্রপতি প্রার্থী মার্গারেট আলভা

Date:

Share post:

রাহুল গান্ধীকে সঙ্গে নিয়ে উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য আজ মনোনয়ন পেশ করলেন ১৭টি বিরোধী দলের প্রার্থী মার্গারেট আলভা।আজ দুপুর ১২টা নাগাদ রাহুল গান্ধী সহ বিরোধী দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে মনোনয়ন পেশ করেন তিনি। উপস্থিত ছিলেন মল্লিকার্জুন খাড়গে, অধীর চৌধুরী, সীতারাম ইয়েচুরি, শরদ পাওয়ারও ।

আরও পড়ুন:মমতাকে বাংলাদেশে আমন্ত্রণ হাসিনার, সেপ্টেম্বরে দিল্লি সাক্ষাতের সম্ভাবনা

১৯৭৪ সালে প্রথমবার কংগ্রেসের পক্ষে রাজ্যসভার সাংসদ হন মার্গারেট। ১৯৮০, ১৯৮৬ ও ১৯৯২ সালেও রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন। রাজ্যসভার সাংসদ থাকাকালীন সংসদীয় মন্ত্রী, যুবকল্যাণ মন্ত্রক, মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন আলভা।

এদিকে উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রবিবারের পর আজও দিল্লিতে শরদ পওয়ারের বাড়িতে বিরোধী দলের নেতাদের ফের বৈঠক বসে। সেখানে কংগ্রেস, এসপি, বাম, এনসিপি-সব বিরোধী দলের নেতারা হাজির ছিলেন। আলভা নিজেও বৈঠকে হাজির ছিলেন।

প্রসঙ্গত, আগামী ৬ আগস্ট উপরাষ্ট্রপতি নির্বাচন। ১৯ জুলাই প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। মনোনয়ন যাচাইয়ের প্রক্রিয়া হবে ২০ জুলাই। ২২ জুলাই মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।




 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...