Wednesday, June 10, 2026

SEZ অঞ্চলে সর্বাধিক একবছরের ওয়ার্ক ফর্ম হোমের অনুমোদন কেন্দ্রের

Date:

Share post:

করোনা (Covid-19) অতিমারির (Pandamic) আবহে অন্যান্য দেশের মতো এদেশেও প্রথম বাড়ি থেকে কাজ বা Work from Home চালু হয়। বেশ কিছুদিন ধরেই বিভিন্ন সংস্থা ওয়ার্ক ফ্রম হোম নীতি চালু করার দাবি জানিয়ে আসছিল, বলে জানিয়েছে শিল্প ও বাণিজ্য মন্ত্রক (Central Ministry)। সেই দাবির কথা মাথায় রেখেই ২০০৬ এ স্পেশাল ইকোনমিকস রুল-এ ৪৩-এর এ ধারায় সারা দেশের এসইজেডগুলির (SEZ) জন্য নীতি নিল কেন্দ্র।

কি সেই নীতি? মঙ্গলবার ওয়ার্ক ফর্ম হোম সংক্রান্ত নির্দেশিকায় শিল্প ও বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, ‘স্পেশাল ইকোনমিক জোন’ বা SEZ-এর আওতায় থাকা সংস্থার কর্মচারীদের ‘ওয়ার্ক ফ্রম হোম’-এ কাজ করার সর্বোচ্চ সীমা এক বছর। পাশাপাশি মোট কর্মচারীর ৫০ শতাংশের জন্য এই নিয়োম করা যাবে।

আরও পড়ুনঃ প্রয়োজনে গাছ তলায় স্কুল, বিপজ্জনক বাড়িতে চলবে না ক্লাস: জানালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

নতুন এই নিয়ম চালু হলে সংস্থার শুধু স্থায়ী কর্মীরাই নয়, চুক্তিভিত্তিক কর্মীরাও ‘ওয়ার্ক ফ্রম হোম’ করতে পারবেন। পাশাপাশি যে সমস্ত কর্মচারীরা শারীরিক ভাবে অক্ষম তাঁদেরও এই তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে। এসইজেড এলাকায় ওয়ার্ক ফর্ম হোম বা বাড়ি থেকে কাজ করার মেয়াদ বর্তমানে এক বছরের সময়সীমা বেঁধে দেওয়া হল। তবে ভবিষ্যতে বিশেষ অনুমতির ভিত্তিতে তা বাড়ানো যাবে বলেও জানানো হয়েছে বানিজ্য মন্ত্রকের ওই নির্দেশিকায়।

 

 

Related articles

বুধের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...

বিধানসভায় সই জাল মামলায় ফের আদালতের দৃষ্টি আকর্ষণ অভিষেকের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে সই জাল কাণ্ডের তদন্তে সিআইডির (CID) অতিসক্রিয়তার অভিযোগ। মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা...

একধাক্কায় ১৮ আইএএস আধিকারিকের দায়িত্বে রদবদল নবান্নের

রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনার দিনেই নবান্নের (Nabanna) তরফে বড়সড় প্রশাসনিক রদবদলের নির্দেশিকা প্রকাশ্যে এসেছে। সরানো হলো একাধিক...

তৃণমূলের দলীয় কার্যালয়ে পুলিশের অতিসক্রিয়তা, মামলা দায়ের আদালতে 

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি তিরিশ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে মঙ্গলবার ওয়ারেন্ট ছাড়া তল্লাশি...