Tuesday, June 23, 2026

আন্তর্জাতিক বাজারে কমেছে দাম, জ্বালানি তেলে রফতানি কর কমাল কেন্দ্র

Date:

Share post:

আন্তর্জাতিক বাজারে(International Market) বেশ কিছুটা কমেছে তেলের দাম(Oil Price)। এই পরিস্থিতিতে তেল রফতানিতে(Oil export) করের পরিমান কিছুটা কমিয়ে দিল কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, কেন্দ্রীয় সিদ্ধান্তের জেরে এখন থেকে লিটার প্রতি ৬ টাকা করে কমবে পেট্রোল(Petrol) রফতানির খরচ। পাশাপাশি ডিজেলে(Disel) পিছু ২ টাকা করে ট্যাক্স কমানো হয়েছে। করে ছাড় মিলেছে অপরিশোধিত তেল (Crude Oil) রপ্তানিতেও।

দেশীয় বাজারে জ্বালানির জোগান কমে যাওয়ায় জুলাই মাসের শুরুতে কেন্দ্রের তরফে জ্বালানি রপ্তানিতে করের পরিমাণ বাড়ানো হয়েছিল। তবে আন্তর্জাতিক বাজারে দাম কমায় বুধবার সরকারের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়, দেশে উৎপাদিত অপরিশোধিত তেলের প্রতি টন পিছু সতেরো হাজার টাকা কর দিতে হবে। আগের নিয়ম অনুযায়ী ২৩২৫০ টাকা কর গুণতে হত রপ্তানিকারক সংস্থাগুলিকে। বিমানের জ্বালানিতেও লিটার পিছু ২ টাকা করে ট্যাক্স কমানো হয়েছে। ডিজেলেও একই পরিমাণ কর ছাড়ের কথা ঘোষণা করা হয়েছে। বুধবার অর্থাৎ ২০ জুলাই থেকেই নতুন নিয়মবিধি কার্যকর হবে। একইসঙ্গে জানানো হয়েছে, স্পেশ্যাল ইকোনমিক জোন থেকে কোনও পণ্য রপ্তানি করলে সেই ক্ষেত্রে আবগারি বিভাগ থেকে ছাড় দেওয়া হবে। তবে কোন পণ্যে কত ছাড় দেওয়া হবে, সেই সম্পর্কে বিশদে কিছু জানানো হয়নি।

কেন্দ্রের এই সিদ্ধান্তের জেরে বিশেষজ্ঞ মহলের অনুমান, এই সিদ্ধান্তে দেশের বিমান ভাড়া আগের থেকে অনেকখানি কমে আসবে। একইসঙ্গে আরও জানানো হয়েছে, প্রতি পনেরো দিন অন্তর কর ছাড়ের পরিমাণ পুনঃমূল্যায়ন করা হবে। ফলে ভবিষ্যতে আবার রফতানি ক্ষেত্রে কর বাড়ার সম্ভাবনা থাকবে। তবে আপাতত কেন্দ্রের এই সিদ্ধান্তে রিলায়েন্স (Reliance) এবং ওএনজিসির (ONGC) মতো তেল উৎপাদনকারী সংস্থাগুলি শেয়ারে দেখা গিয়েছে ব্যাপক উত্থান।


Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...