Sunday, May 10, 2026

ঋণে জর্জরিত! নিজের গাড়িতে স্ত্রী ও সন্তানকে নিয়ে গায়ে আগুন নাগপুরের ব্যবসায়ীর

Date:

Share post:

ঋণে জর্জরিত! নিজের গাড়িতে স্ত্রী ও সন্তানকে নিয়ে গায়ে আগুন লাগালেন নাগপুরের এক ব্যবসায়ী। মঙ্গলবার বিকেলে নাগপুরের খাপারি পুনারাভাসান এলাকায় এমনই দৃশ্যের সাক্ষী থাকল এলাকার পথ চলতি মানুষ। তাঁরাই পুলিশে খবর দেন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধ্যাহ্নভোজ করাবেন বলে হোটেলে যাওয়ার জন্য স্ত্রী ও ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হন ওই ব্যবসায়ী। মাঝপথে নিজের গাড়িতেই স্ত্রী, সন্তান ও নিজের গায়ে আগুন ধরিয়ে দেন ওই ব্যক্তি। ঋণে জর্জরিতে হয়েই পরিবার সহ অস্বাভাবিক মৃত্যুর চেষ্টা করেছেন তিনি। ঘটনায় মৃত্যু হয়েছে ওই ব্যবসায়ীর। আশঙ্কাজনক অবস্থায় তাঁর স্ত্রী ও সন্তানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ একুশের সমাবেশে খাদির তৈরি বিশেষ ড্রেস কোড তৃণমূলের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম রামরাজ গোপালকৃষ্ণ ভাট বয়স(৫৮)। ঝলসানো অবস্থায় উদ্ধার করা হয়েছে তাঁর স্ত্রী সঙ্গীতা ভাট(৫৫) ও ছেলে নন্দন ভাটকে(৩০)। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি দাউ দাউ করে জ্বলছিল। তারপরই এক মহিলা ও যুবক কোনও রকমে গাড়ির দরজা খুলে বেরিয়ে আসেন। যদিও ততক্ষণ অনেকটাই অগ্নিদগ্ধ হয়েছেন তাঁরা। এরপরই আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে পুলিশ। রামরাজের বাড়ি থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর নোটও উদ্ধার করেছে পুলিশ। সেখানে ওই ব্যবসায়ী জানিয়েছেন, বাজারে প্রচুর দেনা করে ফেলেছিলেন তিনি। দেনা মেটাতে না পেরেই এই সিদ্ধান্ত নিচ্ছেন।

 

 

Related articles

দিন পাঁচেকের টানাপোড়েন-বৈঠকের ইতি, আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজয় 

তামিলনাড়ুতে রাজনৈতিক পালাবদল ঘটেছে। মাত্র দু বছর আগে তৈরি হওয়া দল টিভিকে (TVK) মন জিতেছে জনতার আর তার...

প্রকাশ্যে ওএমআর শিট! শিক্ষক নিয়োগ মামলায় বড় পদক্ষেপ কমিশনের 

অবশেষে ২০১৬ সালের শিক্ষক নিয়োগ পরীক্ষার ওএমআর শিট (OMR) জনসমক্ষে আনল স্কুল সার্ভিস কমিশন (SSC)। শনিবার কমিশনের অফিশিয়াল...

কবিগুরুর চরণে প্রণাম, শ্যামাপ্রসাদের বাসভবনে শ্রদ্ধা; প্রথম দিনেই আবেগে-কর্তব্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু 

শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অগণিত মানুষের উপস্থিতিতে বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। দায়িত্বভার গ্রহণ করার...

অভিজ্ঞতায় আস্থা, নেতৃত্বে নারী শক্তি! বিধানসভায় বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি অসীমা-নয়না

বিধানসভায় প্রধান বিরোধী শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল তৃণমূল কংগ্রেস। অভিজ্ঞতার ওপর...